admin

প্রকাশিত: 5:20 PM, July 1, 2021

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৩

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে একটি পণ্যবাহী মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা আকাশমনি গাছে ধাক্কা লেগে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। গুরুতর আহতবস্থায় সিলেটে নিয়ে যাওয়ার সময় আরেকজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনায় মৃতরা হলেন, কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ফকিরপাড়া এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে আব্দুল মুহিত সবুজ (৪৫), জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মস্কন আলীর ছেলে রফিক উদ্দিন (২৬)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। তবে তিনি জুড়ি উপজেলার আছুরিঘাট এলাকার বাসিন্দা বলে ঘটনাস্থল থেকে একজন জানিয়েছেন। তবে আহত কারও পরিচয় জানা যায়নি।

নিহতদের মধ্যে আব্দুল মুহিত সবুজ আব্দুল মুহিত কুলাউড়ার গিয়াসনগর মাদ্রাসায় কেরানি পড়ে চাকুরী করতেন। এছাড়াও তিনি কুলাউড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ছিলেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মৌলভীবাজার-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কদুপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, লকডাউনের কারণে কোন গণপরিবহণ চলাচল না থাকায় ঢাকা থেকে আসা পণ্যবাহি একটি মিনিট্রাকে বাড়ি ফিরছিলেন তারা। মৌলভীবাজারের কদুপুর এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি আকাশমনি গাছে সজোরে ধাক্কা মারে। এতে গাছটি ধুমড়ে মুচড়ে যায় এবং গাড়ির সামনে বসা আব্দুল মুহিত সবুজ, রফিক উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। কয়েকজন সেই গাড়ির উপরে অবস্থান করছিলেন। তারা গাড়ি থেকে ছিঁটকে পড়ে আহত নন। তবে প্রাণে বেঁচে যান।

লাশগুলো ময়নাতদন্তের জন্য সকালে মৌলভীবাজার সরকারি হাসপাতালে নেয়া হয়। ময়নাতদন্ত শেষে বিকাল সোয়া ৩টায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার স্টেশনের সদস্যরা গিয়ে হতাহতদের উদ্ধার করেন। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এতে ঘটনাস্থলে দুজন মারা গেছেন এবং আহত হয়েছেন তিনজন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল থেকে ফল, সবজি, মাছসহ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ট্রাকটি সিলেটের বিয়ানীবাজার যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে ট্রাকটি মৌলভীবাজার সদর উপজেলার কদুপুরে আসার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ট্রাকটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সকাল পৌনে সাতটার দিকে মৌলভীবাজার ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তাঁরা হতাহতদের উদ্ধার করেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন মারা যান। আহতদের উদ্ধার করে ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্সে করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। আহত একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথিমধ্যে তিনিও মারা যান বলে জানা গেছে।

হাসপাতালে উপস্থিত নিহত আবদুল মুহিতের বন্ধু সারোয়ার আলম বেলাল বলেন, ‘মুহিত গত রোববার ঢাকা গিয়েছিলেন। যাত্রীবাহী গাড়ি না পেয়ে পণ্যবাহী ট্রাকে উঠেছিলেন। ট্রাকটি বিয়ানীবাজার যাচ্ছিল। আমরা সকাল আটটার দিকে দুর্ঘটনার খবর পেয়েছি।’

মৌলভীবাজার ফায়ার স্টেশন কর্মকর্তা জালাল আহমদ জানান, ‘সকাল সাড়ে ৬টার দিকে আমরা দুর্ঘটনার খবর পাই। এরপর ঘটনাস্থলে গিয়ে গাড়ি কেটে সবাইকে উদ্ধার করি। আহতদের আমাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠিয়েছি।’

 

ডিএসএস/০১/জুলাই/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে