editor

প্রকাশিত: 8:39 PM, July 3, 2021

যুক্তরাষ্ট্র মোকাবেলায় পারমাণবিক শক্তি বাড়াচ্ছে চীন

যুক্তরাষ্ট্র মোকাবেলায় পারমাণবিক শক্তি বাড়াচ্ছে চীন

অনলাইন ডেস্ক
পারমাণবিক শক্তি বাড়িয়েছে চীন। এতটাই বাড়িয়েছে যে তারা এখন বিশ্বের এক নম্বর ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি একটি সংস্থা উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে। সংস্থাটি চীন উত্তর-পশ্চিমের ইয়ুমেন শহরের কাছের মরুভূমিতে ক্ষেপণাস্ত্র মজুত করার ১২০টি নতুন গোডাউন (সাইলো) তৈরি করেছে বলে জানিয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের কংগ্রেসে গত বছর দাখিল করা এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের ধারণা, চীন যেভাবে তার সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ও এর আধুনিকায়ন করছে, তাতে দেশটি পারমাণবিক যুদ্ধাস্ত্রের সংখ্যা অচিরেই অন্তত দ্বিগুণ করে তুলবে।

আমেরিকার সংস্থাটির ধারণা, চীনের কাছে প্রায় ২৫০ থেকে ৩৫০টি পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে ১২০টি সাইলোতে আলাদা করে নতুন কত সংখ্যক নিউক্লিয়ার মিসাইল আছে তা জানা নেই মার্কিন সংস্থাটির। এমনও হতে পারে বহির্বিশ্বকে বোকা বানাতেই নতুন ১২০টি সাইলো নির্মাণ করেছে চীন। স্নায়ু যুদ্ধের সময় স্বয়ং আমেরিকা নিজেই এই কৌশল গ্রহণ করেছিল।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র চীনের পারমাণবিক কর্মসূচির দ্রুত অগ্রগতি উদ্বেগজনক বলে মন্তব্য করেছে।ওয়াশিংটন বারবারই চীন ও রাশিয়ার প্রতি নতুন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে। তবে বেইজিং এতে সাড়া দিচ্ছে না। উপরন্তু দেশটি অস্ত্র কর্মসূচি নাটকীয়ভাবে এগিয়ে নিচ্ছে।

বিশ্লেষকেরা বলেন, যুক্তরাষ্ট্রের হাতে প্রায় ৩ হাজার ৮০০ পারমাণবিক যুদ্ধাস্ত্র রয়েছে। আর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, এসব যুদ্ধাস্ত্রের মধ্যে ১ হাজার ৩৫৭টি গত ১ মার্চ পর্যন্ত মোতায়েন ছিল।

চীনের অস্ত্রভাণ্ডার সম্পর্কে বিশেষজ্ঞ জেফ্রি লুইস বলছেন, মরুভূমিতে তৈরি হওয়া এবং নির্মাণাধীন সাইলোর সঙ্গে যদি চীনের অন্য প্রান্তের সাইলো যোগ করা হয়, তবে মোট ১৪৫ হবে। আমার বিশ্বাস চীন তাদের পারমাণবিক শক্তি বাড়াচ্ছে যার মধ্যে আমেরিকার হামলা থেকে বাঁচার প্রতিরক্ষা প্রযুক্তিও আছে। সব মিলিয়ে চীনের অস্ত্রভাণ্ডারে পারমাণবিক শক্তির প্রাচুর্য বাড়া নিয়ে চাপে আমেরিকা।

সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টি শতবর্ষে পদার্পণ করে। এই উপলক্ষে কমিউনিস্ট পার্টির প্রধান শি জিনপিং ঝাঁঝালো বক্তৃতা দেন। তিনি বলেন, চীনকে কেউ আর বোকা বানাতে পারবে না। কেউ যদি চেষ্টাও করে তাহলে রক্তারক্তি হবে।

গৃহযুদ্ধের পর ১৯৪৯ সালে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পর থেকেই উন্নতি শুরু হয়েছে উল্লেখ করে শি জিনপিং বলেন, চীন তার সম্মান ফিরে পেয়েছে। আজ গোটা বিশ্বের এক অন্যতম বড় শক্তি। আমরা কোনো দিন কোনো দেশের উপর দাসত্ব বা অত্যাচার করিনি। অতীতে করিনি, এখন করি না এবং ভবিষ্যতেও করব না।

ডিএসএস/০৩/জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন