editor
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১
তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) কেন্দ্রীয় সেক্রেটারিয়েট থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের প্রধান নির্বাহী পরিচালক হিমাংশু মিত্র জানান যে গত ৬ মার্চ সিলেটের বিভিন্ন অন-লাইন মিডিয়ায় তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটির মেলা সংরান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মোটেই গ্রহণ যোগ্য নয় ,আমরা গণতান্ত্রিক একটি রাষ্ট্রে বসবাস করি এখানে সকলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে এটি স্বাভাবিক
তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) কোন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন নয়,এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং আমাদের সংবিধানের ৪ মূল নীতির ওপর বিশ্বাসী এক সংগঠন হিসাবে হোম বেসড ওয়ার্কার্স দের নিয়ে ১৯৯৮ সনের ২৮ সেপ্টেম্বর থেকে দেশের সকল বিভাগে কার্যক্রম পরিচালনা করে আসছে
জাতীর জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গ্রাসরুটস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধিনস্থ্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) প্রোগ্রামের আওতায় আগামী ১২ মার্চ থেকে সিলেটে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা ,সেমিনার , প্রশিক্ষণ সহঃ বিভিন্ন কর্মসূচী পালনের লক্ষে সিলেটের উপশহরস্থ আই-ব্লকের জাতীয় গ্রিহায়ন বিভাগের খালি পরে থাকা মাঠের যথাযথ অনুমতি নিয়ে এবং আইন শৃঙ্খলা রক্ষার লক্ষে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের যথাযথ অনুমতি সাপেক্ষে মেলা আয়োজন করে , এ ক্ষেত্রে সকল ধরনের নিয়ম -কানুনের মাধ্যমে মেলা পরিচালনার জন্য স্থানীয় কাউন্সিলরের সন্মতি পত্র ও সংগ্রহ করা হয় ।
যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধা শীল ,আমরা মেলা অনুষ্ঠানের ব্যাপারে প্রশাসনের লিখিত অনুমোদন ও মৌখিক আলোচনায় মাঠের কাজ শুরু করি ,এ মতাবস্থায় গত ৬ মার্চ মাঠের কাজ চলা সময় আমাদের সদস্যদের অনুপস্থিতিতে মাননীয় কমিশনার মহোদয় (২২ নাম্বার ওয়ার্ড , সিসিক) মেলার মাঠে উপস্থিত হোয়ে অনলাইন নিউজ মিডিয়ার সামনে খেলার মাঠে মেলা হবে না বলে হুশিয়ারি দেন ,এবং উপস্থিত সকলে অবৈধ মেলা বলে উল্লেখ করেন
এই ক্ষেত্রে অত্যান্ত আশ্চর্যের ব্যাপার (১) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রয়োজনীয় সকল দপ্তরের অনুমোদন নেওয়ার পর ও মেলা কেমনে অবৈধ হয় সেটি সংগঠনের কাছে বোধগম্য নয় (২) পূর্বে লিখিত ভাবে মাননীয় কমিশনার সাহেব লিখিত অনাপত্তি দেওয়ার পর ,কোন লিখিত না দিয়ে বা বাতিল না করে উনি কেমনে মেলা র কথা জানেন না বলে বলেন ? (৩) প্রশাসনের পক্ষ্য থেকে অদ্যাবধি মাঠের অনুমতি সহঃ কোন অনুমতি ই বাতিল করেন নাই ,
ইতিমধ্যে মেলার মাঠে আমাদের যে কাজ সম্পূর্ণ হয়েছিল তা অগণতান্ত্রিক ভাবে ভাংচুর করা এবং মেলার মাঠ থেকে সকল পণ্য লোপাট করা আমরা মনে করি ঐতিহাসিক এই মার্চে গণতন্ত্রের ওপর চরম আঘাত
কেন্দ্রীয় সেক্রেটারিয়েটের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচীতে সকল দেশপ্রেমী, গনতন্ত্রপ্রিয় , অসাম্প্রদায়িক জনগণের সহযোগিতা কামনা করা হয় ।
3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
6 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
1 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
1 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
5 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
6 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 1 বৃহস্পতিবার
8 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
5 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন