editor
প্রকাশিত: 3:55 PM, July 18, 2021
নবীগঞ্জ প্রতিনিধি::
নবীগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরও থেমে নেই হবিগঞ্জ ১(নবীগঞ্জ-বাহুবল) আসনের সাংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। করোনা ভাইরাসের কারণে লকডাউনে কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্ত পরিবারসহ ছিন্নমূল পরিবারের খোঁজ খবর রাখছেন তিনি। ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে চলেছেন সাধারণ মানষের দুয়ারে,দুয়ারে। কাজ করছেন হবিগঞ্জ ১ আসনের বিভিন্ন উন্নয়নে। প্রতিনিয়ত ছুটে যাচ্ছেন নবীগঞ্জ বাহুবল আসনের গ্রাম থেকে গ্রামাঞ্চলের মানুষের পাশে। শুনছেন তাদের দুঃখ দুরদ্বশার কথা। তৃণমূলের মানুষের জন্য কাজ করার পাশাপাশি মঝে মধ্যে বিভিন্ন সড়কে গাড়ি থামিয়ে অসহায় প্রতিবন্ধি ব্যাক্তিদের আর্থিক সাহায্য করতেও দেখা যায় প্রায় সময়।
শনিবার ১৭ জুলাই ছিল মানবতার এই ফেরিওয়ালা জনবান্ধব এমপি মিলাদ গাজীর শুভ জন্মদিন। এদিকে তার জন্মদিন উপলক্ষে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী মিলাদ গাজীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল করেছেন। সাম্প্রতি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। তারপরও থেমে নেই তার দুরদ্বর্শিতা। রাত কিংবা দিন। সব সময়ই ছুটে চলছেন মেহনতি মানুষের পাশে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্টসহচর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিলেট বিভাগের অবিসংবাদীত প্রয়াত নেতা সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর পুত্র মিলাদ গাজী এমপি বলেন, আমি আমার পিতার মত বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে সততা নিষ্ঠার সাথে জনগনের কল্যাণে কাজ করছি। মৃত্যুর পুর্বমুহুর্ত দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে যাব।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৮জুলাই/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন