editor
প্রকাশিত: 6:08 PM, July 19, 2021
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার বড়লেখার মার্কেটগুলোতে ক্রেতাদের ব্যাপক সমাগম শুরু হয়েছে।
আজ সোমবার (১৯ জুলাই) সকাল থেকে উপজেলার পৌর শহরসহ গ্রামীণ জনপদের পোশাকের দোকানে ঈদের কেনাকাটায় ক্রেতাদের উপস্থিতি ব্যাপক দেখা গেছে।
এর মধ্যে প্রায় শতভাগ ক্রেতাই হচ্ছেন নারী ও শিশু। কঠোর বিধিনিষেধ তুলে নেয়ার পঞ্চম দিনে কেনাকাটা ও চলাফেরায় স্বাস্থ্যবিধির তেমন কোন বালাই নেই। ফলে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির আশংকা দেখা দিয়েছে। সংক্রমণ বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধির কোন বিকল্প নেই বলে সতর্ক করেছে স্বাস্থ্য বিভাগ। সচেতনতার মাধ্যমে মানানো না গেলে আইন প্রয়োগ করার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সারাদেশের ন্যায় বড়লেখায়ও দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধের সময়সীমা শেষ হয় বুধবার (১৪ জুলাই) রাত ১২টা থেকে। বিধিনিষেধ বাস্তবায়নকারী স্থানীয় উপজেলা প্রশাসনের তৎপরতায় ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সম্পৃক্ততায় কঠোরভাবেই পার হয়েছে গেল দুই সপ্তাহ। এর মধ্যেও সংক্রমণ বৃদ্ধি ও মৃত্যুর ঘটনা এখন নিত্যসঙ্গী। ব্যক্তিগত সচেতনতার অভাবে করোনা সংক্রমণ বৃদ্ধির আশংকা করছেন সংশ্লিষ্টরা।
বড়লেখার পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হাজীগঞ্জ বাজার, উপজেলার দক্ষিণভাগ বাজার, রতুলী বাজারসহ উপজেলার উল্লেখযোগ্য বাজারগুলোতে রোববার (১৮ জুলাই) সকাল থেকেই ক্রেতাদের ভিড়ে মুখরিত। এর মধ্যে নারী ক্রেতাদের সংখ্যা প্রায় শতভাগ। এদের সাথে আবার রয়েছে বিভিন্ন বয়সী কোমলমতি শিশুরাও। বেশিরভাগ নারী বোরখা পরা, তাই মাস্ক ব্যবহারের প্রয়োজনই মনে করছেন না তাঁরা। শিশুদের তেমন কারও নেই মাস্ক। মার্কেটগুলোতে গাদাগাদি অবস্থান করে কেনাকাটা করছেন ক্রেতারা। অপরদিকে রাস্তায় পথচারী ও ছোট ছোট যানবাহনে চলাচলের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি উপেক্ষিত।
জানতে চাইলে কয়েকজন প্রতিদিনের সংবাদ’কে বলেন, স্বাস্থ্যবিধি মানানোর সব চেষ্টা করা হচ্ছে। কিন্তু ক্রেতাদের অনেকে এ বিষয়ে উদাসীন।
বড়লেখা শহরে কেনাকাটা করতে আসা আজিমগঞ্জের সালদিগাঁ গ্রামের গৃহবধূ শাহানা পারভীন এ প্রতিবেদক’কে বলেন, স্বামী বাইরে থাকেন তাই ছেলেমেয়েদের বায়না মেটাতে কেনাকাটা করতে এসেছি।
শিশুদের মুখে মাস্ক না থাকায় তারা করোনা আক্রান্ত হতে পারেন কী না? এমন প্রশ্নের উত্তরে শাহানা পারভীন বলেন, শিশুরা মুখে মাস্ক বেশিক্ষণ রাখতে পারে না। তাছাড়া ছোট শিশুদের মাস্কও পাওয়া যায় না।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্মদীপ বিশ্বাস বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে বলে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূসরাত লায়লা নীরা মুঠোফোনে জানিয়েছেন, তিনি আরো বলেন বিধিনিষেধ শিথিল করার মানে এই না যে ঘর থেকে বের হলেই স্বাস্থ্যবিধি মানতে হবে না। স্বাস্থ্যবিধি মানাতে দোকান মালিক, পরিবহন মালিক, ক্রেতাসহ সবার দায়িত্ব রয়েছে। আমরা মানুষকে সচেতন করছি এবং সবখানেই নজর রাখছি। এর পরেও যদি উপেক্ষিত হয় তাহলে আইন প্রয়োগ করা হবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৯জুলাই/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে