editor

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১

বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকীতে সিলেট জেলা পরিষদের ‘বঙ্গবন্ধু উৎসব’ ১৭ মার্চ

বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকীতে সিলেট জেলা পরিষদের ‘বঙ্গবন্ধু উৎসব’ ১৭ মার্চ

2

নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা পরিষদের উদ্যোগে ৩ দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসব-২০২১ এর আয়োজন করা হয়েছে।
৩ দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করা হবে আগামী ১৭ মার্চ বুধবার। সিলেট জেলা স্টেডিয়ামের সামনে আউটডোরে কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানমালায় জাতির পিতার স্মৃতি চারণ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য অনুষ্ঠান, আলোচনা সভা, বঙ্গবন্ধুকে নিয়ে ভাবনা সহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৯ মার্চ) বঙ্গবন্ধু উৎসব-২০২১ এর লগো উন্মোচন ও মিট দ্যা প্রেসের অনুষ্ঠানে এসব তথ্য জানান সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এড. লুৎফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহাসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষ্যে সিলেট জেলা পরিষদ প্রথমবারের মত বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসব পালন করবে। জাতির পিতার আদর্শ ও ঐতিহ্য বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরাসহ বঙ্গবন্ধু’র সুযোগ্য কণ্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার সু-মহান লক্ষ্য সিলেটবাসীর কাছে পৌছে দিতে এ ব্যতিক্রমি উৎসবের আয়োজন করা হয়েছে।
তিন দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসবের প্রথম দিন ১৭ মার্চ বুধবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি। সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এড. লুৎফুর রহমান এর সভাপতিত্বে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট মহানগর আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন,সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি মিসফাক আহমদ চৌধুরী মিশু সহ সিলেটের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি প্রদর্শণী, নৃত্যানুষ্টান, বঙ্গবন্ধু ও স্বগত ভাবনা শীর্ষক আলোচনা সভা এবং গীতিনৃত্যনাট্য ‘রূপান্তরের গান’।
১৮ মার্চ বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ মুর্শেদ আহমদ চৌধুরী। সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এড. লুৎফুর রহমান এর সভাপতিত্বে ২১ শে পদকপ্রাপ্ত আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন ফটো সাংবাদিক পাভেল রহমান, সিলেটের পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ, স্থানীয় সরকার বিভাগ সিলেট এর পরিচালক মোঃ ফজলুল কবীর, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীসহ সিলেটের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউলগানে বঙ্গবন্ধু।
১৯ মার্চ শুকবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এড. লুৎফুর রহমান এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামুলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ড. মোঃ রেজাউল ইসলাম শামীম রেজা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী, ২১ শে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী সুষমা দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতুম চক্রবর্তী সহ সিলেটের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।
দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে মুজিববর্ষ উপলক্ষ্যে জেলা পরিষদ কর্তৃক প্রকাশিত স্মারক ‘মহানায়ক ’ এর মোড়ক উম্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্টান, মহাকাব্যের মহানায়ক শীর্ষক আলোচনা সভা এবং বঙগবন্ধুর জীবন ও কর্ম নিয়ে সিলেট জেলা পরিষদের প্রযোজনায় নির্মিত গীতিনৃত্যনাট্য মহানায়ক।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

4 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

2 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

1 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

5 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

2 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি

6 আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

2 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

7 সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট

1
4