editor
প্রকাশিত: 3:52 PM, August 4, 2021
মৌলভীবাজার জেলা প্রতিনিধি ::
উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল, শামছুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)’র দীর্ঘ দিনের সফরসঙ্গী, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাধীন দেওতৈল নিবাসী, লতিফিয়া ক্বারী সোসাইটি নবীগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা আব্দুল হান্নান সাহেবের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (৪ আগস্ট) বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মোহতারাম সভাপতি আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী’র ইমামতিতে দেওতৈল স্কুল মাঠে এ জানাযা ও দাফন সম্পন্ন হয়।
গতকাল বিকেল ৪ ঘটিকায় সিলেট ওয়েসিস হসপিটালে তিনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)’র সফরসঙ্গী ছিলেন। তিনি ফুলতলী মাদ্রাসায় শিক্ষকতা করেন, নবীগঞ্জ উপজেলাধীন নহরপুর মাদরাসায় শিক্ষকতা করেন সেই সাথে লতিফিয়া ক্বারী সোসাইটি নবীগঞ্জ উপজেলা সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি জীবনের শেষ ১৪ বছর শাহজালাল ডি.ওয়াই.কামিল মাদরাসার অধ্যাক্ষ মাওলানা কমরুদ্দিন চৌধুরী ফুলতলীর সফরসঙ্গী ছিলেন।
জানাযায় উপস্থিত ছিলেন ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর নাতি মাওলানা মারজান আহমদ চৌধুরী, ইমরান আহমদ চৌধুরী , আনজুমানে আল ইসলাহ’র সহ প্রচার সম্পাদক কাজী এম হাসান আলী, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন, কেন্দ্রীয় তালামীযের সহ সভাপতি মাছুম আহমদ , সহ তথ্য প্রযুক্তি সম্পাদক নাসির উদ্দিন খান, মুসলিম হ্যান্ড ইন্টারন্যাশনাল বাংলাদেশের নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি মাওলানা আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ জেলা তালামীযের সহ সভাপতি মুহাম্মদ ইমরান আল-ইমন, শেখ ফখরুল ইসলাম বিলাল, নবীগঞ্জ উপজেলা আল-ইসলাহের সভাপতি মাওলানা আব্দুস সবুর, সাধারণ সম্পাদন মাওলানা সাজ্জাদুর রহমান, সাবেক সভাপতি মাহবুবুর রহমান,সাধারণ সম্পাদন মাওলানা আব্দুল লতিফ, নবীগঞ্জ উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মুজাহিদ আহমদ সহ আল-ইসলাহ, তালামীয, লতিফিয়া ক্বারি সোসাইটি, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ ও স্থানীয় জনতা।
তাঁর শেষ ইচ্ছানুযায়ী নিজ গ্রামে অবস্থিত লতিফিয়া ক্বারী সোসাইটি নবীগঞ্জ উপজেলার কার্যালয়ের পাশে কবরস্থানে দাফন করা হয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৪/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে