editor
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবীন রুবা বলেছেন, বঙ্গবন্ধু কর্মময় জীবনের ছবি ইতিহাসের অংশ। বঙ্গবন্ধুকে জানতে হলে এইসকল ছবি কথা বলবে, বঙ্গবন্ধু’র সাথে সিলেটের সম্পর্ক অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। বঙ্গবন্ধুর সাথে আমার পারিবারিক সম্পর্ক ছোটবেলা আমি দেখেছি তিনি সিলেটের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন সিলেটের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বঙ্গবন্ধুর ছবিগুলো একমাত্র ফটো জার্নালিস্টরা সংগ্রহ করা সম্ভব। এক্ষেত্রে তিনি তার সংগ্রহে থাকা ছবিগুলো ফটো জার্নালিষ্ট এসোিেসয়েশনকে প্রদানের আশ^াস প্রদান করেন। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে স্মরণীয় করে রাখতে এই ছবি গুলো সংরক্ষন করার আহ্বান জানান।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমী এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোিেসয়েশন সিলেট বিভাগের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর সিলেটে ৩ দিনব্যাপি ‘আলোকচিত্র প্রদর্শনী’র সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্তের সভাপতিত্বে ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসিরের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান স্বর্ণালতা রায়, ইমজা সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, জেলা পরিষদ সদস্য সুষমা সুলতানা রুহী, ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নাসরিন বেগম, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল মুন্সী, সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের সভাপতি সুব্রত বসু বাপ্পা, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেটের সভাপতির সহধর্মিনী সুমি নাসির।
ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিনিয়র সহ-সভাপতি মো: দুলাল হোসেনের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, মামুন হাসান, বর্তমান সহ-সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, সহ সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু বকর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, কার্যনির্বাহী কমিটির সদস্য আনিস মাহমুদ, মাহমুদ হোসেন, সদস্য নূরুল ইসলাম, এইচ. এম শহিদুল ইসলাম, এটি এম তুরাব, পল্লব ভট্টাচার্য, মো. আব্দুল খালিক, আজমল আলী প্রমুখ।
7 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়
1 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে
2 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়
3 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক
3 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার
1 সিলেটের দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম
8 “বই শিক্ষার্থীর জ্ঞানের খোরাক এবং বই ছাড়া শিক্ষা জীবন অচল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে অনুষ্ঠিত হয়েছে
5 ইনসিগ্রিন, একটি অঞ্চলভিত্তিক সমাধানধর্মী কম্পোজিট সিমেন্ট, “ইনসি গ্রিন সিমেন্টিং লিগাসী অফস্ট্রেন্থ” শীর্ষক টেকনিক্যাল সামিটের মাধ্যমে গতকাল সিলেটে আনুষ্ঠানিকভাবে পরিচিত