editor

প্রকাশিত: 5:16 PM, August 7, 2021

ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা ইসরাইলের

ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা ইসরাইলের

অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের পশ্চিমতীরে ইমাদ আলী মোহাম্মদ দোইকাত (৩৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরাইলের সেনাবাহিনী।

শুক্রবার জুমার নামাজের পর পশ্চিমতীরে নাবলুস শহরর বেইতা এলাকায় ইসরাইলের আগ্রাসনবিরোধী বিক্ষোভ মিছিলে নির্বিচারে গুলি চালায় ইহুদিবাদী দেশটির সেনা সদস্যরা। খবর আরব নিউজের।

এ সময় বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পরেন ইমাদ আলী। পরে তাকে উদ্ধার করে নাবলুস হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরাইলি বাহিনীর ছোড়া তাজা গুলিতে ওই ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, বেইতান এলাকায় অবৈধ ইহুদি বসতির প্রতিবাদে জুমার নামাজের পর কয়েকশ’ ফিলিস্তিনি বিক্ষোভ মিছিল শুরু করলে তাদের লক্ষ্য করে নির্বচারে গুলিবর্ষণ শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। এতে আরও নেকে আহত হয়েছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় শনিবার ভোরে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরাইলের দাবি, বেলুন হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে।

ইসরাইলের হামলায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি। এ ছাড়া হতাহত হওয়ার কোনো খবর এখনও পাওয়া যায়নি।

এ হামলার পর ইসরাইলের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামাস গাজার যেখান থেকে রকেট হামলা চালিয়েছে, ওই স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। যদিও হামলার পর হামাস এখনও কোনো মন্তব্য করেনি।

এর আগে পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনি উচ্ছেদের হুমকির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ১১ দিন ধরে এ লড়াই অব্যাহত থাকে। এ সংঘাতকালে ইসরাইলি হামলায় গাজায় ২৭০ জন ফিলিস্তিন নিহত হন। ইসরায়েলে নিহত হন ১৩ জন।

এদিকে ফিলিস্তিনে বিমান হামলা চালানো ছাড়াও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে সামাল দিতে হচ্ছে ইসরায়েলি বাহিনীকে। শুক্রবার ইসরাইলে ২০টিরও বেশি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

বৃহস্পতিবার লেবাননে নতুন করে বিমান হামলা চালায় ইসরাইল। এর জবাবে হিজবুল্লাহ ওই রকেট হামলা চালায়।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৭/আগষ্ট/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন