editor
প্রকাশিত: 9:26 PM, March 9, 2021
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাটে এফআইভিডিবি সূচনা কর্মসূচী প্রকল্প এর উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে সহযোগিতা জোরদারকরণ এক কর্মশালা অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের মাঠ কর্মকর্তা এনামুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী। বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কর্মশালায় অংশগ্রহনকারীরা কানাইঘাটের ৬টি ইউনিয়নে সূচনা প্রকল্পের নানামুখি কার্যক্রমের প্রশংসা করে বলেন, বিশেষ করে গ্রামীন এলাকার অতি দরিদ্র মহিলাদের নিয়ে সমিতি গঠনের মাধ্যমে উপকার ভুগীদের স¦াবলম্বী করার জন্য তাদের মাঝে অফেরতযোগ্য নানামুখি ঋন প্রদান, মা ও শিশু কিশোরিদের সবধরনের চিকিৎসা সংক্রান্ত সেবা প্রদান এবং পুষ্টির চাহিদা পূরনে কাজ করে যাচ্ছে। কর্মশালায় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে সুষ্ট ভাবে ঋন প্রদান সহ সূচনার সকল কার্যক্রম জবাবদিহিতার মাধ্যমে সকলের অংশ গ্রহনে আরো জোরদার করার জন্য উক্ত সংস্থার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়। কর্মশালায় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, কৃষি কর্মকর্তা তানবির আহমদ সরকার, সূচনা প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর ফাহিম সারওয়াত, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাক্তার ফয়েজ আহমদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস লিও ফারগুশন নানকা, দিঘিরপার পূর্ব ইউপির চেয়ারম্যান আলি হোসেন কাজল, বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওলান আবুল হোসাইন, দক্ষিন বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভার শুরুতে কানাইঘাটে সূচনা কার্যক্রম ডিজিটাল মনিটরের মাধ্যমে তুলে ধরেন সূচনা প্রকল্পের কানাইঘাটের নিউটেশন কর্মকর্তা শামীম আহমদ, সার্বিক তথাবধানে ছিলেন সূচনা প্রকল্পের উপজেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর গৌতম কুমার দাশ, পিআইও জিসিডিও এনামুল হক, ফাইন্যান্স অফিসার ইমরান আহমদ নাঈম প্রমুখ।
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও মাদকের বিস্তার। মোবাইল ফোনে সহজে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে