editor
প্রকাশিত: 6:34 PM, March 10, 2021
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ সুনামগঞ্জের বশিরপুর মৌজায় মালিকানাধীন জায়গায় উপজেলা প্রশাসন মুজিববর্ষের গৃহ নির্মাণ করছে বলে অভিযোগ করেছেন জায়গার মালিকগণ। আদালতের নির্দেশনা অমান্য করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন বলে তারা জানান। সরকারি জায়গার ঘর নির্মাণে নিষেধ থাকার পরও বেআইনিভাবে চালিয়ে যাওয়া নির্মাণকাজ বন্ধের দাবি করেছেন ভূমি মালিকরা। বুধবার সিলেট নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ভূমি মালিকদের পক্ষে এসব অভিযোগ করেন ছাতক উপজেলার গণিপুরের রাজা মিয়ার ছেলে আনছার মিয়া।
লিখিত বক্তব্যে তিনি ঘর নির্মাণ কাজ বন্ধ করতে বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়ে বলেন, প্রয়োজনে সরকারকে আমরা ঘর নির্মাণের জন্য জায়গা দান করব। কিন্তু আমাদের স্বত্ব স্বীকার করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ না নিলে আদালত অবমাননার মামলা করার কথাও জানান আনছার মিয়া।
বক্তব্যে বলা হয়, গণিপুর গ্রামের পার্শবর্তী দক্ষিণ সুনামগঞ্জের বশিরপুর মৌজার জেএল নং-২২৬, এসএ খতিয়ান নং-০১ ও ২২ নং দাগে ১৫৬.৯০ একর বোরো, আউশ, আমন ও আংশিক বাড়ি রকম ভূমির মালিক তারা। গৌরি চরণ দাস তালুকের অন্তর্গত কয়েকটি দাগে ১৯৮.১৯ একর ভূমির মালিক ছিলেন তাদের পূর্বসুরি মোহাম্মদ হাতিম গং। এরমধ্যে ২২ নং দাগের ১৫৬.৯০ একর ভূমিতে সরকার ঘর নির্মাণ শুরু করেছে। শতবছর ধরে তা ভোগ দখল করে আসছেন তারা। এসব ভূমি ১৯৫৬ সালের এসএ রেকর্ডে ভুলক্রমে সরকারি খতিয়ানভূক্ত হয়। রেকর্ড সংশোধনের জন্য ১৩৮ জন উত্তরাধীকারের পক্ষে ২০০১ সালে সুনামগঞ্জ যুগ্ম জেলা জজ ১ম আদালতে স্বত্ব মামলা (নং-৫/০১) দায়ের করা হয়। দীর্ঘ সময় পর মামলা করায় ২০০৭ সালে মামলাটি খারিজ করে দেন আদালত। ফলে একই বছর হাইকোর্টে আপিল (নং-৩৮১/০৭) করা হয়। শুনানী শেষে ২০১৯ সালের ২২ মে আপিলের রায় প্রদান করা হয়। রায়ে উল্লেখ করা হয়, বিবাদী অর্থাৎ জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড ও ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তার সেই জায়গায় কোনো স্বত্ব নেই ও ছিল না। উচ্চ আদালতের রায়ের পর সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে লীভটু আপিল (নং-১২৪/২১) করা হয়েছে। যার পরবর্তী শুনানী আগামী ডিসেম্বরে হওয়ার কথা রয়েছে।
বক্তব্যে আনছার মিয়া আরও জানান, উচ্চ আদালত তাদের পক্ষে সেই ভূমির অধিকার ও সেখানে বাধা প্রদান না করতে নির্দেশনা দেন। এছাড়া মালিকদের পক্ষে তিনি ২০২০ সালে সুনামগঞ্জের সিনিয়র সহকারী জজ সদর আদালতে ২২ দাগে ঘর নির্মান করা হচ্ছে উল্লেখ করে স্বত্ব মামলা (নং-১১০/২০ করেন। একই আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে গত বছরের ১৪ ডিসেম্বর আদালত স্থিতাবস্থা জারি করেন। গত ৩১ জানুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা বর্ধিত করা হয়। সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি আদালতের বিচারক আনোয়ারুল কবির বিবাদীদের বিরুদ্ধে মোকাদ্দমা নিস্পত্তি না হওয়া পর্যন্ত নালিশা ভূমিতে ভোগ দখলে কোনো প্রকার বাধা ও নির্মাণ কাজ করতে পারবেন না বলে নিষেধাজ্ঞার আদেশ দেন। আদালতের এ আদেশ বাস্তবায়নে জেলা প্রশাসকের স্মরনাপন্ন হলে তার নির্দেশে রেভিনিউ ডেপুটি কালেক্টরেট আব্দুল মান্নান গত ১০ ফেব্রুয়ারি দক্ষিণ সুনামগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিটি দিয়ে আদালতের নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ করেন। কিন্তু তাও আমলে নেওয়া হয়নি।
আনছার মিয়া জানান, গত বছরের নভেম্বরে ভূমিতে আশ্রায়ন প্রকল্প বাস্তবায়ন শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রায় শতাধিক ঘর তাদের জায়গার উপর বিচ্ছিন্নভাবে নির্মাণ করা হচ্ছে। সরকার মুজিববর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীনদের ঘর দিচ্ছে সেটা সবার জন্য আনন্দের উল্লেখ করে তিনি জানান, দক্ষিণ সুনামগঞ্জে ৪১২টি ঘর বরাদ্দ পাওয়া গেছে। এরমধ্যে প্রথম ধাপের ১৫১টি ঘর নির্মান চলছে। ইতোমধ্যে ৬২টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে এবং ৮৯টি ঘরের কাজ প্রায় শেষের দিকে।
্এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসন থেকে ৫ একর জায়গা তাদের দিতে বলা হয়। কিন্তু এ নিয়ে কোনো সঠিক সীদ্ধান্ত হয়নি। প্রয়োজনে আমরা সরকারকে জায়গা দান করবো। কিন্তু আমাদের স্বত্ব স্বীকার করতে হবে। সংবাদ সম্মেলনে ভূমি মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মতছির মিয়া, কাজী লিলু মিয়া, কাজী একলিছ, কাজী মিছলু হোসেন, কাজী মখদ্দুছ মিয়া, কাজী সুরত আলী, সফর আলী প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন