editor
প্রকাশিত: 1:22 PM, August 15, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে করোনাভাইরাসে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ৪৬০ জন। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে আজ রোববার দুপুরে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে সিলেটে ১৩ করোনা রোগী মারা গেছেন। এর মধ্যে ১২ জনই সিলেট জেলার বাসিন্দা। অপরজন মৌলভীবাজারের।
এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৭ জনে। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৮ জনসহ সিলেট জেলাতেই মারা গেছেন ৭২৪ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৬১ জন, মৌলভীবাজারের ৬৮ জন ও হবিগঞ্জের ৪৪ জন রয়েছেন।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৬০ জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৫৫ জনসহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৩১১ জন। শনাক্তদের মধ্যে ৩২ জন সুনামগঞ্জের, ৫২ জন মৌলভীবাজারের ও ৬৫ জন হবিগঞ্জের।
১৭২২ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২৬.৭১ ভাগ।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৪৮ হাজার ৯১২ জন। তন্মধ্যে ওসমানী হাসপাতালে ৪১১২ জনসহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৩০ হাজার ৪০৩ জন। সুনামগঞ্জের ৫ হাজার ৬৩২ জন, মৌলভীবাজারের ৭ হাজার ১৬ জন ও হবিগঞ্জের ৫ হাজার ৮৬১ জন রয়েছেন শনাক্তের তালিকায়।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে ৪৭৪ জন করোনামুক্ত হয়েছেন। তাদের নিয়ে সুস্থ হওয়াদের সংখ্যা ৩৬ হাজার ৬৪৬ জন।
তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৫৭৭ জন করোনা রোগী চিকিৎসাধীন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৫/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে