editor
প্রকাশিত: 3:49 PM, August 22, 2021

খালি চোখে বৃহস্পতি ও শনি গ্রহ আকাশে দেখা যাবে যেদিন
অনলাইন ডেস্ক
সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতি এখন পৃথিবীর আকাশে হয়ে উঠেছে উজ্জ্বলতম। কারণ, সে এসে পড়েছে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি। এসে পড়েছে শনিও।
আগামী এক সপ্তাহ সন্ধ্যার পর থেকেই আকাশে দেখা যাবে উজ্জ্বলতম বৃহস্পতিকে। বর্ষার মেঘে আকাশের মুখ ভার না থাকলে। কোনও টেলিস্কোপ লাগবে না, খালি চোখেই দেখা যাবে উজ্জ্বলতম বৃহস্পতি গ্রহকে এক সপ্তাহ ধরে রাতের আকাশে, জানিয়েছে নাসা। শুধু উজ্জ্বলতাই নয়, আকাশে যত তারা দেখা যায়, তাদের মধ্যে বৃহস্পতিই আকারে হয়ে উঠেছে এখন বৃহত্তম।
জ্যোতির্পদার্থবিজ্ঞানের পরিভাষায়, সূর্যকে প্রদক্ষিণের পথে গত ১৯ আগস্ট থেকে সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহটি এখন রয়েছে ‘অপোজিশন’-এ। যার অর্থ, পৃথিবীর যে দিকে রয়েছে সূর্য, এখন বৃহস্পতি রয়েছে ঠিক তার উল্টো দিকে। আগস্টেই সৌরমণ্ডলের আরও একটি গ্রহ শনিও চলে আসছে অপোজিশনে। ফলে, এই মাসে পৃথিবীর রাতের আকাশে বৃহস্পতি ও শনি দু’টি গ্রহই হয়ে উঠেছে উজ্জ্বলতম।
নাসা জানিয়েছে, আগামী ২২ আগস্ট রাতের আকাশে চাঁদের বাঁ দিকে একটু উপরে দেখা যাবে উজ্জ্বলতম বৃহস্পতিকে। আর শনিকে দেখা যাবে বৃহস্পতির উপরে একটু ডান দিক ঘেঁষে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২২/আগষ্ট/২০২১/রেদওয়ান
5 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার
4 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট
6 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’
8 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার
2 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে
2 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,
1 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
1 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত