editor
প্রকাশিত: 8:42 PM, August 22, 2021

আফগান শরনার্থীদের ঢেউ যেভাবে সামলাচ্ছে বিভিন্ন দেশ
অনলাইন ডেস্ক
দীর্ঘ দুই দশক পর তালেবান আফগানিস্তানের শাসন ক্ষমতা দখলের পর দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছে হাজার হাজার সাধারণ মানুষ। গত সাতদিনে কাবুল বিমানবন্দরে আফগানিস্তান ছেড়ে পালানোর চেষ্টাকালে অনন্ত সাতজন নিহত হয়েছে।
কোনো কোনো দেশ আফগান নাগরিকদের আশ্রয় দেওয়ার জন্য নিজেদের দেশের দরজা উন্মুক্ত করে দিয়েছে। আবার কোনো কোনো দেশ শরণার্থীদের ঠেকাতে সীমান্তে তুলে দিয়েছে কাঁটাতারের বেড়া। আফগান শরণার্থীদের নিয়ে বিভিন্ন দেশ কী পদক্ষেপ নিল জেনে নেওয়া যাক।
ইরান
আফগান সীমান্তবর্তী তিন প্রদেশে আশ্রয় নেওয়া আফগান শরণার্থীদের জন্য তাবু তৈরি করে দিয়েছে ইরান সরকার। জাতিসংঘের সূত্র অনুযায়ী ইরানে এরই মধ্যে ৩৫ লাখের মতো আফগান শরণার্থী রয়েছে।
পাকিস্তান
তালেবান ক্ষমতা দখল করছে আফগান সীমান্ত বন্ধ করে দেওয়া হবে বলে চলতি বছরের জুন মাসেই জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে তালেবান ক্ষমতা দখলের পর পাকিস্তান অন্তত একটি সীমান্ত খুলে রেখেছে আর সেই সীমান্ত নিয়ে কয়েজ হাজার আফগান পাকিস্তানে প্রবেশ করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে।
উজবেকিস্তান
প্রায় দেড় হাজার আফগান উজবেকিস্তানে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। তবে শুধু বৈধ পাসপোর্টধারীরাই উজবেকিস্তান-আফগানিস্তান সীমান্ত পার হতে পেয়েছেন বলে জানা গেছে।
যুক্তরাজ্য
দীর্ঘ মেয়াদে বিশ হাজার আফগান শরণার্থীদের আশ্রয় দেবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
যুক্তরাষ্ট্র
ঠিক কত সংখ্যক আফগান শরণার্থীকে যুক্তরাষ্ট্র আশ্রয় দেবে তা জানা যায়নি। তবে আফগান শরণার্থী পরিস্থিতি মোকাবেলায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
কানাডা
২০ হাজান আফগান নাগরিকদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে তালেবান। তবে সরকারি কর্মকর্তা কর্মচারী আর নারী নেত্রীসহ ঝুঁকিতে থাকা আফগানদের আগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে দেশটি।
অস্ট্রেলিয়া
তিন হাজার আফগানকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া। এজন্য বিশেষ ভিসা কর্মসূচি চালু করেছে দেশটি।
উগান্ডা
দুই হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেবে বলে ঘোষণা দিয়েছে উগান্ডা।
তাজিকিস্তান
সঠিক সংখ্যা জানা না গেলেও কয়েকশ’ আফগান তালেবান ক্ষমতা দখলের পর তাজিকিস্তানে প্রবেশ করেছে বলে জানা গেছে। তাদের মধ্যে আফগান সেনাবাহিনীর সদস্যও রয়েছে। অবশ্য এক লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুতি রয়েছে বলে চলতি বছরের জুলাইতে জানিয়েছিল তাজিকিস্তান।
তবে ২০১৫ সাল থেকে ইউরোপের দেশগুলো শরণার্থীদের ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে। এর মধ্যে নতুন করে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার মতো অবস্থা নেই বলে জানিয়েছে তুরস্ক, গ্রিস, অস্ট্রিয়াসহ কয়েকটি দেশ। এমনকি তুরস্ক আর গ্রিস আফগান শরণার্থীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কাঁটাতারের বেড়া এবং দেয়াল তুলে দিয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২২/আগষ্ট/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন