editor
প্রকাশিত: 1:29 PM, August 26, 2021

সিলেটে করোনয় মৃত্যু ১২ আক্রান্ত ১৮১
নিজস্ব প্রতিবেদক
সিলেটে নমুনা পরীক্ষায় আক্রান্ত সনাক্তের হার কমছে। গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১ হাজার ৩৭৫ জনের নমুনা পরীক্ষা কওে আক্রান্ত সনাক্ত হয়েছেন ১৮১ জন। নমুনা পরীক্ষার তুলনায় সনাক্তের হার ১৩ দশমিক ১৬ শতাংশ। আগের দিনের তুলনায় গেল ২৪ ঘন্টায় আক্রান্ত সনাক্ত ও সনাক্তের হার কমেছে। তবে আগের দিন ১০ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেলেও গেল ২৪ ঘন্টায় মারা গেছেন ১২ জন।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় থেকে প্রেরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে যে ১৮১ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়েছে তাদের মধ্যে ৭৯ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১৯ জন, হবিগঞ্জের ১৮ জন ও মৌলভীবাজারের ৪৩ জন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়েছে।
নতুন এই ১৮১ জনসহ বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৩৬ জনে। এর মধ্যে সিলেটের ২৭ হাজার ৭১০ জন, সুনামগঞ্জের ৬ হাজার ৩৭ জন, হবিগঞ্জের ৬ হাজার ২৩৯, মৌলভীবাজারের ৭ হাজার ৬১৬ ও ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রোগী ৪ হাজার ৪৩৪ জন।
গেল ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুবরণকারী ১২ জনের মধ্যে ১১ জন সিলেট জেলার ও একজন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রোগী। নতুন এই মৃত্যুবরণকারীদের নিয়ে সিলেট বিভাগে করোনায় মারা যাওয়ার সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৭ জনে। এর মধ্যে সিলেটের ৭৪৯ জন, সুনামগঞ্জের ৭০ জন, হবিগঞ্জের ৪৬ জন, মৌলভীবাজারের ৭০ জন ও ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ৯২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪১৪ জন। এর মধ্যে সর্বাধিক ২৭৬ জন সুস্থ হয়েছেন সিলেট জেলায়। বাকিদের মধ্য সুনামগঞ্জের ৩০ জন, হবিগঞ্জের ৬ জন, মৌলভীবাজারের ৯৩ জন ও ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ৯ জন রয়েছেন।
আর এ নিয়ে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হলেন ৪২ হাজার ২০৫ জন। এর মধ্যে সিলেটের ২৭ হাজার ৯৪৭ জন, সুনামগঞ্জের ৪ হাজার ৬৩৯ জন, হবিগঞ্জের ৩ হাজার ৩৪৫ জন, মৌলভীবাজারের ৫ হাজার ৮০৩ জন ও ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ৪৭১ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৭ জন ও হবিগঞ্জে ১ জন ভর্তি হয়েছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে