editor
প্রকাশিত: 3:44 PM, March 13, 2021
মহান স্বাধীনতার রজত জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ এবং আপোষ বৈঠকের মধ্যস্থতাকারী চার নেতৃবৃন্দের অনুরোধে আগামীকাল ১৪ মার্চ রোববার থেকে ডাকা সকল প্রকার পরিবহণ শ্রমিকদের কর্মাবিরতি স্থগিত করা হয়।
শুক্রবার সকালে সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যালয়ে পরিবহণ শ্রমিক নেতৃবৃন্দদেরকে নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল , মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ এবং ঘটনার মধ্যস্থতাকারী সিলেট জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মকন মিয়া, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব গোলাম হাদী ছয়ফুল, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপিত আব্দুর রহমান রিপন ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি আতিকুর রহমান উদ্যোগে বৈঠক অনুষ্টিত হয়। বৈঠকে মহান স্বাধীনতার রজত জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে শ্রমিকদের ঘোষিত কর্মসূচি স্থগিত করার জন্য নেতৃবৃন্দ আহবান জানালে এবং শ্রমিকদের দাবী-ধাওয়া পুরনের আশ্বাস প্রদান করা হলে শ্রমিক নেতৃবৃন্দ অনির্দিষ্টকালের পরিবহণ শ্রমিকদেও কর্মবিরতি স্থগিত ঘোষণা করেন। বৈঠকে পরিবহণ শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বাস মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সিলেট জেলা সিএনজি অটো রিক্সা শ্রমিক ইউনিনের (রেজিনং ২০৯৭) সভাপতি মতছির আলী, জেলা বাস মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, সহ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব মিয়া, নির্বাহী সদস্য মোঃ শাহেদ মিয়া প্রমূখ।
উল্লেখ্য- নগরীর চৌহাট্রায় ১৭ ফেব্রুয়ারী গাড়ি স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে সিলেট সিটি করপোরেশনের সাথে একটি অনাকাংখিত ঘটনা ঘটে। উক্ত ঘটনায় শ্রমিকদের উপর দুটি মামলা হয়। শ্রমিকরা মামলা প্রত্যাহার, আটককৃত গাড়ির ছেড়ে দেওয়া ও ভাংচুরকৃত গাড়ির ক্ষতিপুরণ এবং গাড়ি রাখার জায়গা প্রদানের দাবী জানান। বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল , মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ সিটি করপোরেশনের কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত সকল দাবী পুরনের আশ্বাস দেন।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন