editor
প্রকাশিত: 6:28 PM, August 31, 2021

জাতীয় সংসদের ১৪তম অধিবেশন বসছে কাল
অনলাইন ডেস্ক
একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আগামীকাল (বুধবার) বিকাল ৫টায় শুরু হচ্ছে। সাংবিধানিক বাধ্যবাধকতার এ অধিবেশন চলবে মাত্র চার কার্যদিবস। অধিবেশনে এবারও মানা হবে কঠোর স্বাস্থ্যবিধি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হবে।
আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে সংসদের প্রথম দিনের বৈঠক শোকপ্রস্তাব গ্রহণের পর মুলতবি হবে। তার আগে পাঁচ জন সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করা হবে।
চলতি সংসদের কোনো সদস্য মারা গেলে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রেওয়াজ অনুযায়ী বৈঠক মুলতবি করা হয়। তার আগে ওই সংসদ সদস্যকে শ্রদ্ধা জানিয়ে সংসদে আলোচনা হয়।
করোনাভাইরাসের কারণে এবার শুক্রবারও জাতীয় সংসদের বৈঠক বসবে। তৃতীয় দিন শুক্রবার ছুটির দিন হলেও অধিবেশন বসবে। ওই দিন বিকাল ৪টায় বসবে অধিবেশন। করোনার কারণে তাড়াতাড়ি অধিবেশন শেষ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এবারও সাংবাদিকরা সেখানে প্রবেশের অনুমতি পাচ্ছেন না।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩১/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে