editor

প্রকাশিত: 11:06 PM, May 28, 2021

তরুণ ব্যাবসায়ী নাহেদ আফসারের উপর হত্যা মামলা : ব্যবসায়ীদের নিন্দা

তরুণ ব্যাবসায়ী নাহেদ আফসারের উপর হত্যা মামলা : ব্যবসায়ীদের নিন্দা

তরুণ ব্যাবসায়ী নাহেদ আফসারের উপর হত্যা মামলা : ব্যবসায়ীদের নিন্দা

ডেস্ক রিপোর্ট
নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীর মামলায় ফেসে যাচ্ছেন সিলেটের উদীয়মান তরুণ ব্যাবসয়ায়ী নাহেদ আফছার।
নগরীর মেন্দিভাগ এলাকার মেসার্স নাহেদ স্টোরে স্থানীয় রাজনৈতিক নেতার মদদে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত অবস্থায় নগরীর একটি হাসপাতালে মৃত্যু হয় এই দোকানেরই ককর্মচারী কাওসার আহমদের। তার মৃত্যুর চতুর্থ দিনেই মেসার্স নাহেদ স্টোরের মালিক নাহেদ আফছারের উপর হত্যা মামলা দায়ের করেছে কর্মচারী কাওছার আহমদের পরিবার।
কাওছারের পিতা ফরিদ আহমদ বাদী হয়ে রাত আনুমানিক ১১ থেকে ১২টার সময় শাহপরান মডেল থানায় মামলাটি দায়ের করেন।
পিতা ফরিদ আহমদ প্রথমে স্থানীয় সন্ত্রাসীদের মদদ দাতাদের বিচার চাইলেও এখন তার সুর পালটে নিয়েছেন। তার দাবি এই দোকানের মালিক নাহেদ আফছারই তার ছেলেক পরিকল্পিত ভাবে হত্যা করিয়েছেন। তাই তিনি তার ছেলের সঠিক বিচারের আশায় পারিবারিক সিদ্ধান্ত নিয়ে দোকান মালিক নাহেদ আফছারকে প্রধান আসামি করে ও কর্মচারী সানমুন আহমেদকে ২য় আসামীসহ তিন জনের নামে মামলা করেছেন।
প্রধান আসামী নাহেদ আফছারের পিতা সেলিম আহমদ বলেন, সরকার দলীয় এক নেতা তার ব্যাক্তিগত আক্রোশ মেটাতে গিয়ে আমার ছেলের স্বপ্নে গড়া দোকান মেসার্স নাহেদ স্টোরে হামলা চালিয়ে ভাংচুর চালায়। আর আমার ছেলে নাহেদকে হত্যার উদ্দেশ্যে আসলে সেখানে না পেয়ে দোকানের কর্মচারীদের উপর হামলা চালায়। আর মামলার বিষয়ে তিনি বলেন, কর্মচারী কাওছার আমাদের পরিবারের সদস্যের মতো ছিলো, তাকে আমার ছেলে একজন কর্মচারী নয় তার নিজের ভাইয়ের মতো দেখতো। তবে তার পিতা ফরিদ আহমদ এখন মৃত ছেলে কাওসারকে নিয়ে ব্যবসার ফাদ পেতেছেন। মামলাটি ভিন্ন খাতে নিতে স্থানীয় এক আওয়ামী নেতা বিরাট অংকের অর্থ দিয়ে কাওছারের পরিবারকে কিনে নিয়েছেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এদিকে ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি এটিএম শুয়েব এর তীব্র নিন্দা জানিয়েছে।
উল্লেখ্য, নগরীর মেন্দিভাগ এলাকায় অবস্থিত “মেসার্স নাহেদ স্টোর” মালিক সিলেট ছাত্র অধিকার পরিষদের নেতা ব্যবসায়ী নাহেদ আফছারের সাথে পূর্ব বিরোধের ঝের ধরে অভিযুক্ত ছাত্রলীগের ক্যাডার বাহিনী দেশিয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে দোকানে গেলে সেখানে তাকে না পেয়ে সানমুন আহমেদ (২৫) ও ২.কাওসার আহমেদ (৩০) কে কোপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসারত অবস্থায়ই মারা যান কাওসার আহমদ।
শাহপরান মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমান জানান, মেন্দিভাগ এলাকায় অবস্থিত মেসার্স নাহেদ স্টোরে সন্ত্রাসী হামলায় নিহত কাওসার আহমদের পিতা ফরিদ আহমদ বাদী হয়ে মেসার্স নাহেদ স্টোরের স্বত্তাধীকারী নাহেদ আফছারকে প্রধান আসামী করে তিন জনের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার ২য় আসামী এই দোকানেরই কর্মচারী সানমুন আহমদ নামের এক আসামী আমাদের হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় আছে। বাকি দুই জন আসামী দোকানের মালিক নাহেদ আফছার ও ছাত্র অধিকার পরিষদের নেতা শরিফুল ইসলাম পলাতক আছে, তবে তাদেরকে খুঁজে বের করে খুব শিগগির আইনের আওতায় আনা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন