editor
প্রকাশিত: 7:30 PM, February 11, 2021
ওসমানীনগর প্রতিনিধি::
কৃষকদের শাক সবজী উৎপাদনে উৎসাহ ও প্রদর্শনী নিয়ে সিলেটের ওসমানীনগরে পালিত হয়েছে কৃষক মাঠ দিবস। সূচনা বাংলাদেশের অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস স্লোগানকে সামনে নিয়ে উন্নত জাতের শাক সবজী চাষ ও জলবায়ু সহিষ্ণ পদ্ধুতির উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার আরডিআরএস বাংলাদেশের সূচনা কর্মসূচীর উদ্যোগে উপজেলার গোয়লাবাজার ইউনিয়নের ব্রাম্মনগ্রামের সফল উদ্যোক্তা আবুল কালাম ও শাহানা আক্তারের বাড়িতে অনুষ্ঠিত কৃষক মাঠ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রকল্পের ডিভিশনাল ম্যানেজার কাম হর্টিকালচার স্পেশালিস্ট মো: নাজমুল হুদা। এসময় কৃষক শাহানা আক্তার ও আবুল কালামের ভূয়সী প্রসংশা করে বক্তরা বলেন,আজ যে সবজী প্রদর্শনী করা হয়েছে সেই সব সবজী এই এলাকায় উৎপাদন করা হয়েছে। শাহানা আক্তার ও আবুল কালাম তাদের বাড়ির আঙ্গিনায় শাক সবজী চাষ করে নিজেদের পরিবারের চাহিদার পাশাপাশি বানিজ্যিক ভাবেও লাভবান হচ্ছেন।সূচনা কর্মসূচীর আওতায় সকল কৃষকদের বিনামূল্যে সবজীর বীজ বিতরণ করা অব্যাহত রয়েছে। অনেকেই এই বীজ থেকে ফসল উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন এবং হচ্ছেন। সর্বপরি নিজ নিজ উদ্যোগে সবাইকে বাড়ির আঙ্গিনায় বা বসত বাড়ির ফাঁকা জায়গায় উন্নত জাতের শাক সবজী চাষ করার জন্য উপস্থিত সকল কৃষক-কৃষাণীদের প্রতি আহব্বান জানান। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদউপসহকারী কৃষি অফিসার রিপন চন্দ্র পাল, প্রকল্পের সিজার টেকনিক্যাল অফিসার মোশফিকুর রহমান, মহসিন আলী সরদার, অ্যানিমেল হাজবেন্ডরী স্পেশালিস্ট হেমায়েত হোসেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনীবাহী সদস্য রনিক পাল,সূচনা প্রকল্পের উপজেলা সম্বন্নয়কারী মিজানুল হক,ইউপি সদস্য দিপ্তি দেব, টেকনিক্যাল অফিসার এইচকেআই সাবিহা নাজমিন, রকিবুল ইসরাম,ইউনিয়ন সম্বন্নয়কারী আবেদুর রহমান।অনুষ্ঠানে উপজেলা কৃষি বিভাগ ও সূচনা প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ প্রায় শতাধিক কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন