editor
প্রকাশিত: 2:28 PM, November 28, 2021
অনলাইন ডেস্ক
অনেকটা সময় ধরে একসঙ্গে বসবাস করছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্ত। গত আগস্টেই তারা সন্তানের বাবা-মা হয়েছেন। যদিও বিয়ে করেছেন কিনা, সেটা এখনো জানা যায়নি। এরই ফাঁকে কয়েক দিন ধরে একটা গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।, নুসরাত ও যশের সম্পর্ক নাকি ভালো যাচ্ছে না। ফাটল ধরেছে এই সম্পর্কে। অবশ্য গুঞ্জনের সূত্রপাত হয়েছে তাদেরই ইনস্টাগ্রাম পোস্ট থেকে। দু’জন আলাদাভাবে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছিলেন। দু’দিন চুপ থাকার পর এবার গুঞ্জনের জবাব দিলেন নুসরাত।
তবে সরাসরি কিছু বললেন না। আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিলেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। যেখানে নাচছেন যশ ও মিমি চক্রবর্তী। ওই ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, উইকেন্ডিং… #ড্যাডি #মাসি।নুসরাতের ক্যাপশনে বোঝাই যাচ্ছে, তিনি ছেলে ঈশানকে নিয়ে অবসর কাটাচ্ছেন আর টেলিভিশনে যশ ও বান্ধবী মিমির নাচের ভিডিও দেখছেন। আর যশকে ট্যাগ করার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, একসঙ্গেই তারা আছেন।
গত শুক্রবার (২৬ নভেম্বর) ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লেখা পোস্ট করেন নুসরাত। সেখানে লেখা ছিল, যে ঘরে শান্তি নেই, সেই ঘর দুনিয়ার সবচেয়ে খারাপ জেলখানা! আর সবচেয়ে ভাল জেলখানা সেটাই, যেখানে ভালবাসা আছে। কেউ সেই ঘর ছাড়তে চায় না।
নুসরাতের ওই স্ট্যাটাসের পাল্টা স্টোরি দেন যশ। তিনি লেখেন, কেন জেলখানায় বন্দি হয়ে আছো? দরজা তো খোলাই আছে!
এরপরই গুঞ্জনের ডালপালা গজায়। যশরাতের মধ্যকার সম্পর্কের অবনতি হয়েছে বলেও আলোচনা শুরু হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন