editor
প্রকাশিত: 4:26 PM, March 15, 2021
সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক ও শাইনি স্ট্রেপস রেক্টরের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ হায়াতুল ইসলাম আকঞ্জি বলেছেন, আমাদের নতুন প্রজম্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না। তাই আজকের এই মুক্তিযুদ্ধকালীন ছবির প্রদর্শনী দেখে নতুন প্রজম্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে। নতুন প্রজম্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সুরমা বয়েজ ক্লাব প্রতিবছর চিত্র প্রদর্শনী আয়োজন করে যাচ্ছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০টা নগরীর ইলেক্ট্রিক সাপ্লাইস্থ শাইনি স্ট্রেপস রেক্টর স্কুল প্রাঙ্গণে ১০তম আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আলোকচিত্র প্রদর্শনীর আহ্বায়ক প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতার সভাপতিত্বে ও সুরমা বয়েজ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদের পরিচালনায় আয়োজিত চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ফটো সাংবাদিক মামুন হাসান, রাজনীতিবীদ উজ্জ্বল রায়, সিনিয়র ফটো সাংবাদিক নুরুল ইসলাম, সুরমা বয়েজ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সভাপতি গোপাল বাহাদুর, সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, সদস্য সুমন বাহাদুর, সাংবাদিক বাবর হোসেন, ফটো সাংবাদিক সোহেল আহমদ, ফটো সাংবাদিক এহছান মাহমুদ হাসান, ফয়েজুল হাসান ফারহান, ফয়সল আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন