editor

প্রকাশিত: 6:29 PM, March 15, 2021

নিরাপদ ও পরিবেশবান্ধব পণ্য সরবরাহ নিশ্চিত করুন : বিভাগীয় কমিশনার

নিরাপদ ও পরিবেশবান্ধব পণ্য সরবরাহ নিশ্চিত করুন : বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক
সারা দেশের ন্যায় সিলেটে ও সোমবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস-২০২১। দিবসটি উদযাপন উপলক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট, সিলেট জেলা প্রশাসন এবং ক্যাব সিলেট এর যৌথ উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচীর মধ্যে উল্লেখযোগ্য ছিল সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে দিনব্যাপী ট্রাক-শো, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও সচেতনতামূলক জারিগান প্রচার, নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনমূলক ব্যানার লাগানো, লিফলেট ও পাম্পলেট বিতরণ এবং ভোক্তা-অধিকার বিষয়ক ডকুমেন্টারি ও ভিডিও প্রদর্শন। এছাড়া বিকেল ৩ টায় ভোক্তা-সাধারণ, ব্যবসায়ী ও শহরের গণ্যমান্য ব্যাক্তিবর্গের অংশগ্রহণে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ও সরকারের অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান এনডিসি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি এর সভাপতি আবু তাহের মো. শোয়েব। এবারে দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’। প্রতিপাদ্য বিষয়ের উপর প্রবন্ধ উস্থাপন করেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আবু ইউসুফ। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট এর উপ পরিচালক মো. ফখরুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনসাধারণের প্রতি প্লাস্টিক ও প্লাস্টিকজাত দ্রব্য ব্যবহার পরিহার করার আহবান জানিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার মো.মশিউর রহমান এনডিসি বলেন, প্লাস্টিক যেমন পরিবেশের ক্ষতি করে তেমনি তা ভোক্তার স্বাস্থের জন্যও মারাত্বক ক্ষতি বয়ে আনে। তিনি বলেন, প্লস্টিক ৫০০ বছরেরও বেশি সময় অপচনশীল থেকে তা পরিবেশের ক্ষতি করে। একই সাথে প্লাস্টিকের মধ্যে যেসব উপদান রয়েছে তা মানবদেহে ক্যানসারের ঝুঁকি বাড়ায়। দৈনন্দিন জীবনে ক্রমশই প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে তিনি আরো বলেন, এক সময় হাটবাজারে খাদ্যপণ্য, তেল, বাজার-সদাই ইত্যাদি পরিবহনে কাঁচের বোতল কিংবা কাগজের ব্যবহার থাকলেও বর্তমানে সবকিছুতেই প্লাস্টিকের ব্যবহার বহুল প্রচলিত হয়েছে। বর্তমানে খাবার পানি, কোমল পানীয়, শিশু খাদ্য ও ঔষুধ সামগ্রি থেকে শুরু করে প্রায় সকল পণ্য বাজারজাতকরণ, পরিবহণ ও সংরক্ষণে বিপুল পরিমাণে প্লাস্টিক ও পলিথিন ব্যবহার হচ্ছে। যা আমাদের পরিবেশ ও স্বাস্থের জন্য হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, ভোক্তার জন্য নিরাপদ পণ্য সরবরাহ নিশ্চিত করার সাথে সাথে তার জীবন ও পরিবেশের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। এসময় তিনি সর্বস্তরের ভোক্তা ও ব্যবসায়ীদের আরো সচেতন হওয়ার পাশাপাশি নিরাপদ ও পরিবেশবান্ধব পণ্য সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর সমূহের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, পরিবেশের কোন ক্ষতি না করে সিলেটবাসীর জন্য নিরাপদ ভোগ্য পণ্য নিশ্চিত করতে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও অন্যান্য সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ একযোগে কাজকরে যাচ্ছে। সামনের দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন । আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ক্যাব সিলেটের সভাপতি জামিল চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, ফুলকলি ফুড প্রোডাক্টস এর ডিজিএম মো: জসিম উদ্দিন, রেস্টুরেন্ট মালিক সমিতি সিলেট জেলার সভাপতি খালেদ আহমদ, সিলেট ডিস্ট্রিক ক্যাটারার গ্রুপের সভাপতি শান্ত দেব, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সিলেট জেলার সিনিয়র সহ সভাপতি এ টি এম মোশাহিদ উদ্দিন, সেবা গ্রহিতা সাদ উদ্দিন ছাদিক ও কালিঘাট ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন প্রমুখ ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন