admin
প্রকাশিত: 4:47 PM, August 1, 2024
অনলাইন ডেস্ক
বাংলাদেশের চিত্র দেখে আতঙ্কিত বোধ করছেন অস্ট্রেলিয়ার একজন এমপি। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েল্স পার্লামেন্টে গ্রিনস দলের এমপি অ্যাবিগেল সেলিনা বয়েড এজন্য গভীর দুঃখও প্রকাশ করেছেন।
এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘আমি অ্যাবিগেল সেলিনা বয়েড। আমি নিউ সাউথ ওয়েল্স পার্লামেন্টে একজন গ্রিনস এমপি। আপনাদের অনেকের মতো আমিও বাংলাদেশে আন্দোলনকারী বৈধ শিক্ষার্থীদের বিরুদ্ধে সরকারি বাহিনীর চরম অপব্যবহারের চিত্র দেখে আতঙ্কিত এবং দুঃখিত বোধ করছি। আমি সিডনিতে (বাংলাদেশি) কমিউনিটির সাথে যোগাযোগ করেছি। তারা শোকের মধ্যে রয়েছে।’
ওদিকে, সিডনির ব্যস্ত নগরী ল্যাকেম্বা যেখানে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি মুসলমান বসবাস করে; সেখানে আগামী রবিবার একটি মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। কোটাবিরোধী আন্দোলনে নিহত এবং আহতদের স্মরণে এই কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।
উক্ত কর্মসূচিতে সবাইকে যোগদান করার আহ্বান জানিয়ে অ্যাবিগেল সেলিনা বয়েড এমপি বলেছেন, ‘আগামী রোববার লেকেম্বাতে তারা (বাংলাদেশি কমিউনিটি) একটি জাগরণ কর্মসূচির আয়োজন করেছে। সেখানে তাদের সঙ্গে যোগ দিতে পারলে আমি সত্যিই আনন্দিত বোধ করবো। আমি আশা করি আপনারাও আমাদের সঙ্গে যোগ দেবেন।’
6 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 5 সোমবার (২১ সেপ্টেম্বর)
6 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
7 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
2 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
1 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
6 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
7 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
7 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা