editor
প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আফরাজুর রহমান বলেছেন, ভ্রমণ সাহিত্য একটি বিশেষ সাহিত্য শাখা, যা লেখকের বিভিন্ন ভ্রমণের অভিজ্ঞতা, পর্যটন স্থান, মানুষের জীবনধারা, সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রকৃতির বর্ণনা দিয়ে গঠিত। এই সাহিত্য শাখার মাধ্যমে একজন লেখক নিজের ভ্রমণের অভিজ্ঞতা পাঠকের কাছে তুলে ধরেন, যেন পাঠকও সেই স্থানগুলোয় পৌঁছে যায় বা ভ্রমণে যায় এবং তার অনুভূতিগুলো অনুভব করতে পারে। ময়নুল হক চৌধুরী হেলাল ‘ইউরোপের পথে-প্রান্তরে’ গ্রন্থটি আধুনিক ভ্রমণ সাহিত্যে একটি মাস্টারপিস। তিনি কেবল ভ্রামণিক চোখে লন্ডন, ফ্রান্স, ইতালি, গ্রিস এবং স্পেনের তথ্য তুলে ধরেননি, বরং ইতিহাস-ঐতিহ্যের একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি উপহার দিয়েছেন এ গ্রন্থে।
অমর একুশে বইমেলায় (গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল চারটায় পাণ্ডুলিপি প্রকাশন এর ৩০৩ নাম্বার স্টলে যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক গবেষক ও সংগঠক ময়নুল হক চৌধুরী হেলাল রচিত ‘ইউরোপের পথে-প্রান্তরে’ গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পাণ্ডুলিপি প্রকাশন-এর সত্ত্বাধিকারী লেখক প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সল-এর সভাপতিত্বে ও কবি জালাল জয়-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞানকবি হাসনাইন সাজ্জাদী, প্রবাসী লেখিকা নাহিদ শারমীন, অধ্যাপক মাহবুবা বেগম, লেখক-গবেষক ও ব্যাংকার মোহাম্মদ মোশতাক চৌধুরী, তরুণ সংগঠক মোঃ সাকিব হোসেন, লেখক ও সংগঠক মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক ফুল মিয়া ও আলমগীর চৌধুরী প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে বিজ্ঞানকবি হাসনাইন সাজ্জাদী বলেন, সিলেটের কৃতি সন্তান ময়নুল হক চৌধুরী হেলাল একজন খ্যাতিমান লেখক ও গবেষক। দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও এ পর্যন্ত তিনি বহু দেশে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রোগ্রামে শরিক হয়েছেন। বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে ‘গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন’-এর দায়িত্বশীল হিসেবে কাজ করে যাচ্ছেন। সেই অভিজ্ঞতা থেকে তিনি নিয়মিত পত্রপত্রিকায় লিখে যাচ্ছেন। ইতোমধ্যে তাঁর কয়েকটি গবেষণাগ্রন্থ বেশ পাঠক প্রিয়তা অর্জন করেছে। এবারের বইমেলায়ও তাঁর ভ্রমণবিষয়ক গ্রন্থ ‘ইউরোপের পথে-প্রান্তরে’ বাংলাসাহিত্যে ভ্রমণগ্রন্থ হিসেবে পাঠকদের নজর কেড়েছে।
প্রবাসী লেখিকা নাহিদ শারমীন বলেন, ময়নুল হক চৌধুরী হেলাল ভ্রমণবিষয়ক গ্রন্থ ‘ইউরোপের পথে-প্রান্তরে’ চমৎকার একটি প্রকাশনা। ইতোমধ্যে তাঁর কয়েকটি গ্রন্থ আমি সংগ্রহ করে পড়েছি। প্রবাসে দীর্ঘদিন থেকে তার সাথে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছি। তার সৃষ্টিশীল কর্মকাণ্ড আমাদেরকে সর্বদা অনুপ্রাণিত করে।
অধ্যাপক মাহবুবা বেগম বলেন, ময়নুল হক চৌধুরী হেলাল-এর ‘ইউরোপের পথে-প্রান্তরে’ গ্রন্থটির সূচি দেখেই বুঝা যাচ্ছে বইটি গতানুগতিক কোনো বই নয়। এটি সম্পূর্ণ ব্যতিক্রম একটি ভ্রমণবিষয়ক গ্রন্থ। এখানে ইউরোপের কয়েকটি দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিসহ সেদেশের মানুষের জীবনযাত্রার নানান দিক অত্যন্ত প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেছেন। তার এই গ্রন্থটি আমাদের ভ্রমণ সাহিত্যকে আরও সমৃদ্ধ করবে।
সভাপতির বক্তব্যে বায়েজীদ মাহমুদ ফয়সল বলেন, ময়নুল হক চৌধুরী হেলাল বহুমাত্রিক প্রতিভার অধিকারী একজন ব্যক্তিত্ব। তিনি একাধারে লেখক গবেষক, সংগঠক ও ব্যবসায়ী। সুদূর আমেরিকার নিউইয়র্কে বসবাস করলেও সাহিত্য-সাংস্কৃতিক-সামাজিক কার্যক্রমের সাথে তিনি ওতপ্রোতভাবে সম্পৃক্ত রয়েছেন। ইতোমধ্যে আমরা তাঁর কয়েকটি গ্রন্থ প্রকাশ করেছি। এবারের বইমেলায় ‘ইউরোপের পথে-প্রান্তরে’ গ্রন্থটি সম্মানিত পাঠকদের সামনে তুলে ধরেছি। এই গ্রন্থটিতে লন্ডন ভ্রমণে তিনি ব্রিটিশদের শাসন, বাঙালি কমিউনিটির অবস্থান, বাঙালি ভাষা-সংস্কৃতি-সাহিত্য-সাংবাদিকতার নানা প্রসঙ্গ তুলে এনেছেন প্রাজ্ঞতার সাথে। ফ্রান্স ভ্রমণে তিনি মুসলিম শাসনের যোগসূত্রিতা খোঁজে পেয়েছেন, যা তিনি অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি দিয়ে বর্ণনা করেছেন। ইতালি ভ্রমণে তিনি রোম সাম্রাজ্য, ইসলামের বিজয় এবং মুসলিমদের অর্ধজাহানকে শাসন–এই প্রাসঙ্গিক বিষয়গুলো গভীর বাস্তবতায় অনুধাবনের নিংড়ানো আবহে তুলে ধরেছেন। এছাড়া স্পেন ভ্রমণে স্পেনের ইতিহাস-ঐতিহ্যের সাথে তিনি মুসলিমদের করুণ আর্তনাদকেও ভাষা দিয়েছেন লেখায়। যা নতুন করে মুসলিমদের সোনালি দিনগুলোতে ফিরে যেতে অনুপ্রেরণা জোগাবে।
3 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়
1 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে
3 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়
8 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক
8 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার
6 সিলেটের দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম
5 “বই শিক্ষার্থীর জ্ঞানের খোরাক এবং বই ছাড়া শিক্ষা জীবন অচল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে অনুষ্ঠিত হয়েছে
5 ইনসিগ্রিন, একটি অঞ্চলভিত্তিক সমাধানধর্মী কম্পোজিট সিমেন্ট, “ইনসি গ্রিন সিমেন্টিং লিগাসী অফস্ট্রেন্থ” শীর্ষক টেকনিক্যাল সামিটের মাধ্যমে গতকাল সিলেটে আনুষ্ঠানিকভাবে পরিচিত