editor
প্রকাশিত: 11:09 PM, March 15, 2021
তমদ্দুন মজলিস সিলেট বিভাগীয় শাখার সভাপতি প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর বলেছেন বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেয়ার দাবীতে তমদ্দুন মজলিসই সর্ব প্রথম পুস্তিকা প্রকাশ করে জনগণকে ঐক্যবদ্ধ হতে প্রেরণা যোগায়। পরবর্তীতে এই আন্দোলন মহীরুহ ধারণ করে এবং আমরা সফল হই। একই রকমভাবে একটি বৈষম্যপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। এবং এক্ষেত্রেও সফলতা আসে এবং আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্ব মানচিত্রে ঠাঁই করে নেই। তিনি বলেন ভাষা পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে সকলকে সজাগ দৃষ্টি নিয়ে কাজ করতে হবে। আতাউর রহমান পীর বলেন স্বাধীন দেশের নাগরিক হিসেবে সকল অন্যায়ের বিরুদ্ধে শীর উঁচু করে দাড়ানো প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।
ভাষা আন্দোলনের স্থপতি সংগঠন তমদ্দুন মজলিস সিলেট বিভাগীয় শাখা ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দু’মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১৫ই মার্চ সোমবার নগরীর ইউনাইটেড সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
তমদ্দুন মজলিস সিলেট বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইডেন গার্ডেন কলেজের রেক্টর প্রভাষক আ ন ম ইয়াহিয়া, বিয়ানীবাজার কামিল মাদরাসার সহকারী শিক্ষক প্রভাষক মুহিনুর রহমান এবাদ, এয়ারপোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মামুনুর রশীদ, রোটারী ক্লাব অব সিলেট প্রাইড’র জেনারেল সেক্রেটারি মুহাম্মদ রেজওয়ানুল হক, পান্ডুলিপি প্রকাশনীর পরিচালক প্রকাশক বায়েজিদ মাহমুদ ফয়সল, প্রজন্ম ইয়ুথ হাব’র সভাপতি এম আলমগীর হোসাইন, ঝর্ণা তরুণ সংঘের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমতিয়াজ, ফরওয়ার্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সালাহ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক নবীবুর রহমান মুহিব, পেন্সিল কোচিং সেন্টারের পরিচালক মুহাম্মদ শফি উদ্দিন, ফুলের হাসি পাঠক ফোরামের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জলীল, সমাজসেবা সম্পাদক লিটন আহমদ জুম্মান, স্বপ্নঘুড়ি আসর সভাপতি বখতিয়ার আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক সাকিব আল হাসান, ভোরের আলো বন্ধুসভা এম সি কলেজের অনুষ্ঠান পরিচালক নাঈমা সুলতানা চাদনী প্রমুখ। শিশু কিশোরদের কলকাকলীতে মুখর প্রাণবন্ত এই অনুষ্ঠানে সিলেটের প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীর মধ্যে তমদ্দুন মজলিস আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন