editor
প্রকাশিত: 11:12 PM, March 15, 2021
‘বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়না জীবনের প্রতিটি ক্ষেত্রে সমাজের প্রতি নিজের দায়বদ্ধতা অনুভব করতেন। তার প্রতিটি কাজই সেই প্রমাণ বহন করে। বিশেষ করে সাহিত্য সংস্কৃতির প্রতি তার নিষ্ঠা তরুণ প্রজন্মের জন্য অনুসরণীয়।’
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বিশিষ্ট নাট্য নির্দেশক, অনুবাদক, সংগঠক বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়না স্মরণে আয়োজিত স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। নগরীর জিন্দাবাজারস্থ সিফডিয়া মিলনায়তনে আজ সোমবার বিকেলে সাইক্লোনের সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাবেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূখ্য আলোচক হিসেবে আলোকচিত্রে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব মো. আবদুল মোনায়েম এবং বিশেষ অতিথি হিসেবে সিলেট ফটোগ্রাফিক সোসাইটি (এসপিএস)-এর সভাপতি ফরিদ আহমদ উপস্থিত ছিলেন। সাইক্লোনের ১৭৭তম সাহিত্য আসরে নিজাম উদ্দিন লস্কর ময়নার জীবন ও কর্ম নিয়ে দুটো পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্যকরী পরিষদ সদস্য সৈয়দ মোহাম্মদ তাহের ও সাইক্লোনের সাহিত্য সম্পাদক নাঈমা চৌধুরী। আলোচনায় অংশ নেন মাসিক আল ইসলাহ সম্পাদক সেলিম আউয়াল, ছড়াকার এডভোকেট আব্দুস সাদেক লিপন, ভ্রমণ কাহিনী লেখক মোয়াজ আফসার, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল, কবি কামাল আহমদ, রোটারিয়ান আবদুল মুহিত দিদার প্রমুখ।
মুখ্য আলোচকের বক্তব্যে মো. আবদুল মোনায়েম বলেন, নিজাম উদ্দিন লস্কর ময়না তার কমিটমেন্টের প্রতি যে কতোটুকু অটল ছিলেন তার প্রমাণ হলো যে কোন কর্মসূচি বাস্তবায়নে তিনি নিয়মানুবর্তী-সময়ানুবর্তী ছিলেন এবং তা রক্ষায় ছিলেন আপসহীন।বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন