editor

প্রকাশিত: 2:51 PM, March 17, 2021

নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক ইতিহাস জানতে হবে : ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী

নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক ইতিহাস জানতে হবে : ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী
যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে কেক কাটা হয়। পরে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে র‌্যালী করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী।
শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা পর্বে অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে হবে এবং বাস্তব জীবনে তাঁর আদর্শ ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর জীবনাদর্শ কাজে লাগাতে পারলে ব্যক্তিগত, সমাজ ও জাতীয় জীবনে উন্নয়ন এবং সমৃদ্ধি অর্জন সম্ভব। জাতির পিতাকে অহেতুক বিতর্কিত না করে সব কিছুর ঊর্ধ্বে স্থান দেওয়ার জন্য দলমত নির্বিশেষে সবার প্রতি আহবান জানান অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী।
বাংলাদেশ সৃষ্টির ক্ষেত্রে বিভিন্ন ধাপে ধাপে জাতির পিতার অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তিনি বলেন, এই মহান নেতার জন্য আজ আমরা স্বাধীন এবং সার্বভৌম এক জাতি। জাতির জনকের স্বপ্ন সোনার বাংলা তৈরি করার জন্য তারই সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সততা, নিষ্ঠা, কর্মদক্ষতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সাথে দেশের জন্য কাজ করে যাওয়ার আহবান জানান। এসময় তিনি মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের ও ১৫ আগস্টের ন্যাক্কারজনক হত্যাকান্ডে নির্মমভাবে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) ও পরিচালক (অর্থ ও হিসাব) মো. নঈমুল হক চৌধুরী, সহকারী পরিচালক (হিসাব) আব্দুস সবুর সহ অন্যান্য সকল কর্মকর্তা-কর্মচারীগণ।
May be an image of 19 people, people standing and text that says 'ভাইস চ্যাঙ্গেলর এর কার্যালয় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় চৌহাট্টা, সিলেট। ১৭মার্চ ২০২১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্মিকী 3 জাতীয়শিশু দিবস-২০২১ উপলক্ষে আনন্দ রসলি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট'
May be an image of 13 people and people standing

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন