editor
প্রকাশিত: 9:35 PM, March 17, 2021
নিজস্ব প্রতিবেদক
গতকাল মঙ্গলবার অনুমান ১১.৩০ মিনিটের সময় ভিকটিম সামিয়া (৬) পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা-অজ্ঞাত জেলা-অজ্ঞাত দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলাস্থ ক্বীন ব্রীজের মুখে বসে কান্না-কাটি করার সময় জনৈকা মোছা. আছমা বেগম (৩৫) স্বামী- মোঃ লনছু মিয়া, সাং-লালাবাজার, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, বর্তমানে- শহীদ মিয়ার বাসা, জৈনপুর, শিববাড়ী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট তাহাকে দেখিতে পাইয়া কান্না করার কারণ জিজ্ঞাসা করিলে, সে কিছু বলিতে পারে না। শুধুমাত্র তাহার নাম সামিয়া বলে জানায়। অতঃপর মোছা. আছমা বেগম ভিকটিম সামিয়া (৬) এর নিরাপত্তার স্বার্থে তাহাকে নিজের বর্তমান ঠিকানার বাসায় নিয়ে যান। মোছা. আছমা বেগম আজ বুধবার সন্ধ্যা অনুমান ০৬:০০ ঘটিকায় ভিকটিম সামিয়া সহ তাহার স্বামী মো. লনছু মিয়া (৩৬) এবং তাহাদের মেয়ে সুমনা আক্তার (১২) থানায় আসে। তখন ভিকটিম সামিয়া’কে তাহার নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে, সে শুধুমাত্র নিজের নাম ব্যতীত অন্য কিছু বলতে পারে না। ভিকটিম সামিয়া বর্তমানে মোছা. আছমা বেগম, স্বামী- মো. লনছু মিয়া, সাং-লালাবাজার, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, বর্তমানে- শহীদ মিয়ার বাসা, জৈনপুর, শিববাড়ী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটের অধীনে লালন-পালন হইতেছে। তাহার পরিচয় সনাক্তের জন্য সকলের সহযোগীতা কামনা করছি। ভিকটিম সম্পর্কে সহায়তা দানে দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট (অফিসার ইনচার্জ মোবাইল নম্বর-০১৩২০-০৬৭৬৮৮ অথবা ডিউটি অফিসার মোবাইল নম্বর-০১৩২০-০৬৭৬৯৩) এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন