editor
প্রকাশিত: 1:46 PM, November 8, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত যাত্রীর কাছ থেকে ৬ কেজি ১৪৮ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
দুবাই ফেরত যাত্রীর নাম ফরেন্দ্র নাথ। তার বাড়ি মৌলভীবাজার জেলার নাজিরাবাদ এলাকায়। সে সোমবার (৮ নভেম্বর) সকাল ৭ টা ৫৮ মিনিটে আসা বিজি-২৪৮ বিমান বাংলাদেশের যাত্রী ছিলো। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।
রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআইর উপস্থিতিতে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ স্বর্ণের বারগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা বলে জানান কাস্টমস কর্তৃপক্ষ।
গোয়েন্দা সংস্থার এক সদস্য জানান, বডিং ব্রীজে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই যাত্রীর আচরণ সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বর্ণের বারের কথা স্বীকার করে। পরে বিমানবন্দরে কাস্টমস কর্তৃপক্ষ তা উদ্ধার করে।
এদিকে স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যবস্থাপক হাফিজ আহমেদ বলেন, ওজনে ৬ কেজি ১৪৮ গ্রাম স্বর্ণ। যা পিস হিসেবে ৩৮ পিস এবং বাকিগুলো গলানো অবস্থায় ভিন্ন এক কৌশলে বহন করা হচ্ছিলো। বহনকারী ওই যাত্রী বর্তমানে কাস্টমস কর্তৃপক্ষের জিম্মায় আছেন। পরে পুলিশে হস্তান্তর করা হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন