editor
প্রকাশিত: 4:45 PM, September 16, 2021
নিজস্ব প্রতিবেদক
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ১২ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ৫ মিনিটে তিনি গাজীপুরের ব্যবসায়ী-রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। বিয়ের ছবিসহ খবরটি মাহি নিজেই প্রকাশ্যে এনেছেন। যদিও আগে থেকেই তাদের বিয়ের গুঞ্জনটি মিডিয়া পাড়ায় ছড়িয়ে পড়েছিল।
মাহির নতুন বিয়েতে শুভকামনা জানিয়েছেন তার আগের স্বামী পারভেজ মাহমুদ অপু। যিনি সিলেটের একজন ব্যবসায়ী, বাড়ি দক্ষিণ সুরমায়। ২০১৬ সালে বিয়ের পর মাহি ও অপু প্রায় পাঁচ বছর সংসার করেছেন। চলতি বছরের মে মাসে মাহি বিচ্ছেদের ঘোষণা দেন।
এদিকে অপু শুভেচ্ছা ও শুভকামনা জানালেও মাহি যেন তাকে ইঙ্গিত করে খোঁচা দিয়েছেন। নতুন বিয়ের তিন দিন পর বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুকে একটি ছবি পোস্ট করেন মাহি। সেটার ক্যাপশনেই তিনি ইঙ্গিতপূর্ণ কথা লিখেছেন।
মাহি লিখেছেন, ‘যখন আপনি কাউকে আপনার জীবন থেকে বাদ দেন, তখন তারা মানুষকে পুরো গল্পটি বলবে না, তারা কেবল তাদের সেই অংশটি বলবে; যা আপনাকে খারাপভাবে প্রকাশ করবে এবং তাদেরকে নির্দোষ দেখাবে।’
অপু গণমাধ্যমের কাছে বলেছিলেন, ‘বিয়ের খবর শুনেছি আগেই। আজ ফেসবুকে দেখলাম। তার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। আমার পরিবারের মান-সম্মান অনেক বড়। এ ব্যাপারে আমি আর কথা বলতে আগ্রহী নই। আমি খুব সাধারণ মানুষ, সাধারণভাবেই জীবন-যাপন করতে চাই।’
যদিও মাহি তার স্ট্যাটাসে অপুর নাম উল্লেখ করেননি, কিন্তু নেটিজেনদের বুঝতে বাকি নেই, কথাটি তিনি প্রাক্তন স্বামীকে নিয়েই লিখেছেন। এদিকে মাহির এই পোস্টে কমেন্ট করেছেন তার বর্তমান স্বামী রাকিব সরকার। তিনি লিখেছেন, ‘কয় জন বড় হয় না, সয় জন বড় হয়।’
উল্লেখ্য, অপুকে বিয়ে করার পর ২০১৬ সালে মাহির আরও একটি বিয়ের খবর প্রকাশ্যে আসে। শাওন নামের এক ব্যক্তিকে তিনি ২০১৫ সালে বিয়ে করেছিলেন। বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় সাইবার আইনে মামলাও করেছিলেন মাহি। সেই মামলার তদন্তে মাহি ও শাওনের বিয়ের সত্যতা পাওয়া যায়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৬/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে