editor
প্রকাশিত: 7:31 PM, October 21, 2021
পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উপলক্ষে রশিদপুরস্থ জনমঙ্গল ঈদগাহ যুব কমিটির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২০ অক্টোবর বুধবার বাদ এশা রশিদপুরস্থ শেখ আত্তর আলী জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় মহানবীর শুভাগমনের তাৎপর্য বিষয়ে আলোচনা করেন জনমঙ্গল ঈদগাহ আওতাধীন মসজিদের ইমামগণ। মিলাদ ও দোয়া মহফিল শেষে ঈদগাহ যুব কমিটির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়।
কার্যালয় উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ল্যান্ডমার্ক সিলেট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আহাদ।
জনমঙ্গল ঈদগাহ যুব কমিটির সভাপতি শেখ মোমিন মর্তজা শিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন মনোহর আলী, বিশ্বনাথ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মুমিন মামুন,বিশিষ্ট মুরব্বি আবুল কালাম,যুব সংগঠক শাহিবুর রহমান সালাম, মুহাম্মদ আমির আলী, কাওছার আহমদ, হাবিবুর রহমান হাবিব,আব্দুল খালিক,মো.দয়াল উদ্দিন তালুকদার,শেখ আফজাল হোসেন, সংগঠনের সহ সভাপতি মুহিব উদ্দিন সুজাত, অর্থ সম্পাদক সুমন মাওন,সহ সভাপতি রায়হান আহমদ, সাংগঠনিক সম্পাদক শেখ রাহিন আহমেদ, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম মুবিন, প্রচার সম্পাদক মো.মশাহিদ আলী।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি আব্দুর নূর, তারিছ আলী, আবুল কালাম, মোতাহির আলী খান, আব্দুস সামাদ, সাজ্জাদুর রহমান, আব্দুল আলী, রেদুয়াওন আহমদ, ফয়েজ আলী, লালন মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ। -বিজ্ঞপ্তি
ডিএসএস/২১/অক্টোবর/২০২১/রেদওয়ান
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর