editor
প্রকাশিত: 2:48 PM, November 14, 2021
মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজার জেলা কারাগারে বসে তিন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। রোববার (১৪ নভেম্বর) সকালে তারা মৌলভীবাজার জেলা কারাগার কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ গ্ৰহণ করেন।
কারাগার সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার শ্রী গোবিন্দপুর চা বাগানের খ্রিস্টানটিলার বাসিন্দা মাধবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এলেক্স গমুজ নারী ও শিশু নির্যাতন মামলায় এবং আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের বাসিন্দা এম. এ. ওহাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে আলী হত্যা মামলার আসামি থাকায় কারাগারে থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
বাকি একজন হচ্ছেন রাজনগর উপজেলার এসএসসি পরীক্ষার্থী কামাল আহমদ। তিনি মারামারি মামলার আসামি।
মৌলভীবাজার জেলার কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন বলেন, কমলগঞ্জের দুইজন ও রাজনগরের একজন এসএসসি শিক্ষার্থী কারাগারে আসার পর তাদের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশ পাওয়ার পর আমরা পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেই। এমনকি কারাগারে বসে যাতে তারা পড়াশোনা করতে পারে সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, মোট চারজন আবেদন করেছিলেন। কিন্তু একজনের যে বিষয়ের পরীক্ষা হওয়ার কথা এই বিষয়ের পরীক্ষা এবার অনুষ্ঠিত হচ্ছে না। সে অক্টোপাস পাবে। কারাগারে তাই বাকি তিন জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে