editor
প্রকাশিত: 3:46 PM, November 15, 2021
অনলাইন ডেস্ক
বর্ণবাদ ও ইসলামভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছেন তুরস্কের এক নাগরিক। যিনি বসবাস করেন জার্মানিতে। ২০২০ সালে নেওয়া এ উদ্যোগের মাধ্যমে তার লক্ষ্য হলো— বর্ণবাদ ও ইসলামভীতির বিরুদ্ধে সচেতনতা বাড়ানো। খবর ডেইলি সাবাহর।
রেচাই কারাকা পাক নামে তুরস্কের এ নাগরিক সাইকেল চালিয়ে একটি বার্তা ছড়িয়ে দিতে চান।বার্তাটি হলো— মুসলিম ও তুর্কিদের বিরুদ্ধে ইউরোপে বর্ণবাদী এবং ইসলাম সম্পর্কে যেসব ভীতিকর প্রতিবেদন প্রকাশ করা হয় তা সম্পূর্ণ ভিত্তিহীন।
৪৭ বছর বয়সি তুর্কি এ ইঞ্জিনিয়ার গত বছরের আগস্টে যাত্রা শুরুর ছয় সপ্তাহ পর তুরস্কে আসেন। এরপর তুরস্কের বিভিন্ন প্রদেশ ঘুরে ইস্তান্বুলে পৌঁছান ২৯ অক্টোবর।
কথা বলেন তুর্কি গণমাধ্যম আনাদোলুর সঙ্গে।রেচাই বলেন, ইউরোপে মুসলিম ও তুর্কিদের বিরুদ্ধে গণমাধ্যমে ব্যাপক অপপ্রচার চালানো হয়। এ পরিস্থিতি বর্ণবাদের জন্য পথ উন্মুক্ত করে দেয়। আমি সচেতনতা বাড়াতে আমার সাইকেলে করে ইউরোপ থেকে তুরস্কে যাত্রা শুরু করেছি। আমি ইউরোপের বহু দেশে ঘুরেছি এবং মানুষকে বলেছি, মুসলিমদের বিরুদ্ধে যেসব অপপ্রচার চালানো হচ্ছে তার সবটুকুই মিথ্যা।
‘ইউরোপীয়রা জানে মুসলিমরা তাদের বিরুদ্ধে নয়। মুসলমানদের সঙ্গে তাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। কিন্তু যারা মসুলমানদের কাছ থেকে দূরত্ব বজায় রাখেন তারা তা করেন মূলত মিডিয়ার অপপ্রচারের জন্য। যারা আমাদের চেনেন না তাদের সামনে আমাদের মানবিকতা ও চরিত্র তুলে ধরতে চাই।’
তুর্কি এ নাগরিক বলেন, মুসলমানরা ইউরোপে চাকরি ও বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে বর্ণবাদসহ নানা ধরনের জটিলতার মুখে পড়ছেন। সেখানে মসজিদগুলো বছরে ৪০০ এর বেশি হামলার শিকার হয়। এ সমস্যার সমাধান হলো— তাদের সামনে নিজেদের পরিচিত করা এবং তুলে ধরা।
রেচাই জানান, তিনি তুরস্ক থেকে প্লেনে মঙ্গোলিয়া যাবেন, ফিরবেন বাইসাইকেল চালিয়ে।
তিনি বলেন, আমি ১৪ হাজার কিলোমিটার পথ সাইকেল চালিয়ে ভ্রমণের পরিকল্পনা করেছি, যেসব জায়গায় আমাদের পূর্বপুরুষরা ছিলেন। আমরা যেখানেই যাই না কেন, সেখানে সব ধরনের বর্ণবাদের বিরুদ্ধে চিহ্ন রেখে আসব।
এ যাত্রায় বহু মানুষ তার সঙ্গী হবেন— আশা তুরস্কের এ নাগরিকের।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন