editor
প্রকাশিত: 11:40 PM, November 15, 2021
অনলাইন ডেস্ক
অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ দ্রুত করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
সোমবার ( ১৫ নভেম্বর) ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে।
এদিন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী গামিনী লক্ষ্মণ পেইরিসের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দু’ই মন্ত্রী অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি-পিটিএ দ্রুত করতে জোর দেন। একই সঙ্গে দু’ই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা করেন তারা। এ সময় তারা দু’ই দেশের জনগণের বৃহত্তর সুবিধার জন্য আকাশ ও সামুদ্রিক যোগাযোগ আরও জোরদার করার ওপরও জোর দেন।
বৈঠকে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ই-কমার্স, ডিজিটাল সেক্টরে সম্পৃক্ততার ক্ষেত্রে সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ফার্মাসিউটিক্যাল খাতে বাংলাদেশের সাফল্যের কথা উল্লেখ করেন। এবং শ্রীলঙ্কার মন্ত্রীকে বাংলাদেশ থেকে ওষুধ নেওয়ার জন্য আহ্বান জানান।
প্রসঙ্গত, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২১তম সম্মেলনে যোগ দিতে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী