editor
প্রকাশিত: 3:36 PM, November 18, 2021
মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর খোলা চিঠি প্রেরণ করেছেন দেশের সম্মানিত ইমাম সাহেবগনের পক্ষ থেকে জাতীয় শ্রেষ্ঠ ইমাম এবং ইমাম মুয়াজ্জিন কল্যান ট্রাস্ট কুলাউড়া এর সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম সিদ্দিকী।
খোলা চিঠিতে তিনি যা উল্লেখ করেছেন তা হুবহু তুলে ধরা হলো;-
আসসালামু আলাইকুম
মাননীয় প্রধান মন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনা, আপনি দেশে সকল পেশার মানুষের অবিভাবক আশা আকাংখার প্রতিক, আমি ছোট একজন মানুষ সম্মানিত ইমাম পরিবারে একজন সদস্য, জানিনা আমার এই আবেদনটুকু আপনার সমীপে কতটুকু পৌঁছাবে বা গ্রহনযোগ্যতা লাভ করবে। তবুও নিজ দ্বায়িত্ববোধ থেকে কিছু বলার ইচ্ছা প্রকাশ করছি। আজ বরিশালের একজন অসহায় ইমাম সাহেবের একটি হাত দু টুকরো করেছে এক সন্ত্রাসী, ইমাম সাহেবরা অত্যন্ত দুর্বল অসহায়, না আছে ইউনিটি, না আছে চাকুরীর গ্যারান্টি, তাই সমাজের মধ্যে অনেকের ধারনা ইমাম সাহেবরা তাদের করুনার পাত্র। তাই সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত তাদের দূঃখ বুঝার কেউ নেই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি ইসলামের জন্য অনেক কিছু করেছেন ইমাম সাহেবদের করোনা কালিন সহযোগিতাও করেছেন, ইমাম মোয়াজ্জিন কল্যান ট্রাষ্ট গঠন করেছেন, দুঃখজনক হলেও সত্য ট্রাষ্ট আছে কিন্তু ‘ নাই তার কোন অফিস নাই কোন কার্যক্রম ইসলামি ফাউন্ডেশনের অধীনে থাকলেও এ ট্রাস্ট কে শক্তিশালী করতে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। ইমাম মুয়াজ্জিন কল্যান ট্রাস্ট শক্তিশালী করার জন্য মমতাময়ী মা আপনি!
আপনার সরকারের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ইত্যাদি চালু করেছেন। কিন্তু ইমাম সাহেবদের নাম না আছে গরীবের খাতায়, না আছে ধনীদের খাতায়, না আছে চাকুরীর কোন গ্যারান্টি।
ইমামতি এমন একটা চাকরী যার স্থায়িত্ব সকালে থাকলে বিকালে নেই।
দয়া করে ইমাম সাহেবদের বেলায় ইমাম বিধি আইন সংসদে পাস করে ইমাম সাহেবদের জান-মাল সম্মানের হেফাযত করুন।এর দ্বারা আপনি এবং আপনার পরিবার দুনিয়াতে যেমন শান্তি পাবেন, আখেরাতেও রয়েছে তার মুক্তি। সম্মানিত ইমাম ছাহেবদের কল্যানে গুরুত্ববহ কাজ করুন, জাতি আপনাকে স্মরণ রাখবে।
অবশেষে বরিশালের আহত ইমাম সাহেবর সুষ্ঠু বিচার দাবী করে আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিয।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে