editor

প্রকাশিত: 2:45 PM, October 3, 2021

নির্বাচন কমিশন গঠন করা হবে রাষ্ট্রপতির সার্চ কমিটির মাধ্যমে : ওবায়দুল কাদের

নির্বাচন কমিশন গঠন করা হবে রাষ্ট্রপতির সার্চ কমিটির মাধ্যমে : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যে রাষ্ট্রপতি সবার সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন।

‘নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে নির্বাচনও নিরপেক্ষ থাকবে’ বলে মন্তব্য করেন তিনি।

আজ রোববার বেলা ১২টায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর টোল প্লাজায় লিজ দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপিকে লক্ষ্য করে সেতুমন্ত্রী বলেন, আদালতের আদেশে ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিদায় নিয়েছে। এটি মীমাংসিত বিষয়। উচ্চ আদালতই তত্ত্বাবধায়ক সরকারকে মিউজিয়ামে পাঠিয়েছে। নতুন করে এখানে বিতর্কের অবকাশ নেই।

তিনি আরও বলেন, দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না। অবাধ সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনার সরকারও চায়। বিশৃঙ্খলা তৈরি না করে সবাইকে বলব নির্বাচনের প্রস্তুতি নিন।

‘নিরপেক্ষ সরকারের অধীনে যারা নির্বাচন করতে চান তাদেরকে আমি বলতে চাই, ফখরুল সাহেব আপনার নেত্রী এক সময় বলেছিলেন, নিরপেক্ষ পাগল ও শিশু ছাড়া আর কেউই নেই। আপনারা নিরপেক্ষতা বলতে বুঝেন যা, আপনি নিরপেক্ষ তখনই থাকবেন যখন আপনি বিএনপিকে নির্বাচিত হওয়ার পুরোপুরি গ্যারান্টি পাবেন। তাহলে নিরপেক্ষতা থাকবে। এটিই হলো বিএনপির নিরপেক্ষতা। সরকারের এখানে নিরপেক্ষতা কোনো বিষয় নেই। নিরপেক্ষ থাকতে হবে নির্বাচন কমিশনকে।’

‘সরকারের পক্ষ থেকে বলতে চাই, নির্বাচন কমিশনের অধীনেই সব নির্বাচন হয়। তাই নিরপেক্ষ নির্বাচন হবে রাষ্ট্রপতির ওপর আস্থা রাখেন। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। আমাদের গণতন্ত্র কিছুটা হলেও পরিপক্ব হয়েছে। পিছনের তাকাবেন না কারণ ২০০১ সাল এখন আর নেই,’ যোগ করেন তিনি।

অনুষ্ঠানে পদ্মা সেতুর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা পদ্মা সেতুর জন্যে পূর্ব-পুরুষের ভিটেমাটি ত্যাগ করেছেন। অনেক পরিবারের কান্না মিশে আছে এ সেতু নির্মাণের সঙ্গে। যারা পদ্মা সেতুর জন্যে ত্যাগ স্বীকার করেছেন তাদের কষ্টের প্রতিদান দিতেই হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বারবার তা স্মরণ করিয়ে দিয়েছেন।

আগামী নভেম্বর থেকে পদ্মা সেতুতে কার্পেটিং শুরু হবে জানিয়ে তিনি বলেন, ‘আশা করি, জুনের আগে সেতুর নির্মাণকাজ শেষ করতে পারব।’

সেসময় মন্ত্রী ৮২৩টি প্লটের লিজ দলিলের মধ্যে ২০টি বিতরণ করেন। বাকিগুলো ধারাবাহিকভাবে দেওয়া হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, রেল সংযোগ প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এস এম জাহিদ হোসেন, মুন্সিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক।

অনুষ্ঠানে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, পদ্মা নদীর দুই প্রান্তে আধুনিক নাগরিক সুবিধাসহ ৭টি পুনর্বাসন সাইট নির্মাণ করা হয়েছে। সেখানে ৩ হাজার ১১টি আবাসিক প্লটের মধ্যে এ পর্যন্ত ২ হাজার ৯৬৩টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। ভূমিহীনদের মধ্যে এর ৮১৪টি প্লট বিনামূল্যে বরাদ্দ দেওয়া হয়েছে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৩/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে