editor
প্রকাশিত: 6:39 PM, October 28, 2021
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কাজী লিলু মিয়ার (৭৫) দাফন সম্পন্ন হয়েছে। তিনি দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মৃত কাজী ওয়াহিদ মিয়ার পুত্র। ছাতক সিমেন্ট কোম্পানীতে চাকুরীর পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন পৌরসভার ফকিরটিলা মহল্লায়।
মঙ্গলবার ভোরে শারীরিক অসুস্থতার কারণে তাকে সিলেট আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যা সোয়া ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় ফকিরটিলা শাহজালাল মসজিদ সংলগ্ন অটো স্ট্যান্ডে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।
এসময় ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, থানার উপ-পরিদর্শক শামছুল আরেফিন, ছাতক সিমেন্ট কোম্পানী লিমিটেডের মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠানিক ইউনিট কমান্ড এর কমান্ডার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আফিজ আলী, ১নং ওয়ার্ড কাউন্সিলর নাজিমুল হক, সাবেক কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।পরে শাহ আরফিন মোকাম সংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামায শেষে দাফন করা হয় শাহ আরফিন মোকামে। ফকিরটিলা শাহজালাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোসাদ্দিক হোসেন লতিফি জানাযার নামাযে ইমামতি করেন।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর