editor
প্রকাশিত: 7:54 PM, October 28, 2021
অনলাইন ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশিরা আমাদের অনেক কিছু নিয়েই আপত্তি করে থাকে। তবে তাদের আপত্তি আমরা গ্রাহ্য করি না।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আপত্তি তুলেছে, এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিরা আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি করে। যেমন, পদ্মা সেতু হওয়ার আগেই বিশ্বব্যাংক বলেছিল—পয়সা চুরি হয়েছে। পরে দেখা যায়, কোনো পয়সা চুরি হয়নি। এভাবে অনেক কিছু নিয়েই তারা আপত্তি তোলে। তবে তাদের আপত্তি আমরা গ্রাহ্য করি না।
এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, বাংলাদেশে বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলায় আমাদের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে ভারত। এ বিষয়ে প্রতিনিয়ত ভারতের সঙ্গে আমাদের অনানুষ্ঠানিক আলোচনা চলছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আসন্ন বিশ্ব জলবায়ু সম্মেলনে আমরা ক্ষতিপূরণের বিষয়টি উত্থাপন করবো। ধনী দেশগুলো জলবায়ুর ক্ষতিপূরণ হিসেবে আমাদের ১০০ মিলিয়ন ডলার দিতে চেয়েছিল। তবে সে অর্থ আমরা পাইনি।
6 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন
1 জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন
5 সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন
7 ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং
2 সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন
3 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার
5 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়