editor
প্রকাশিত: 4:52 PM, November 13, 2021
নিজস্ব প্রাতিবেদক
আগামী ১৪ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ২০২১ সালের এসএসসি, ভোকেশনাল, দাখিল ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন সিলেট নগরীর পরীক্ষাকেন্দ্রগুলোর ২ শ গজের ভেতরে মিছিল-সমাবেশসহ কয়েকটি বিষয় নিষিদ্ধ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। তথ্যটি শনিবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএমপির অধ্যাদেশ-২০০৬ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ এর প্রদত্ত ক্ষমতা বলে বলা হয়- পরীক্ষা কেন্দ্রের ২ শ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর, ইত্যাদি বহণ, ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোনো কাজ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও পরীক্ষা চলাকালীন প্রত্যেকটি কেন্দ্রকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হলো।
এই আদেশ আগামী ১৪ নভেম্বর ২৩ নভেম্বর পর্যন্ত পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। এই আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানা যায় এসএমপি।
নগরীর কেন্দ্রগুলো হচ্ছে- সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, রাজা জি.সি উচ্চ বিদ্যালয়, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, মডেল হাইস্কুল মিরাবাজার, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, দি এইডেড হাই স্কুল, পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়, রাশিদিয়া দাখিল মাদ্রাসা, তেমুখী, টুকেরবাজার, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়, বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজ, জামেয়া রহমানিয়া তায়িদুল ইসলাম, ফতিহপুর, কামিল মাদ্রাসা, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, পাঠানটুলা, আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়, ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়, আব্দুল গফুর ইসলামিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রেবতীরমন দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়, জালালাবাদ বিএল উচ্চ বিদ্যালয় গোপশহর, লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, লালাবাজার আলিম মাদ্রাসা, দক্ষিণ সুরমা, জালালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা দক্ষিণ সুরমা, ইছরাব আলী দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয় মোগলাবাজার, কুসাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মোগলাবাজার, নবারুন উচ্চ বিদ্যালয় মোগলাবাজার, জালালপুর উচ্চ বিদ্যালয়, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, জালালাবাদ সেনানিবাস, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জালালাবাদ সেনানিবাস, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়, হযরত শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়, শাহ্জালাল উপশহর হাইস্কুল, শাহপরাণ (রহ.) উচ্চ বিদ্যালয়, আল আমিন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও শাহ্জালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
6 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
1 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
5 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
1 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং গোয়াইনঘাট
1 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে