editor
প্রকাশিত: 7:49 PM, October 11, 2021
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
আশ্বিন মাস প্রায় শেষ যেখানে শীত পড়ার কথা সেখানে গরমে পুড়ছে মানুষ। এর মাঝে পাল্লা দিয়ে বেড়েছে পল্লী বিদ্যুৎ এর লোডশেডিং। তীব্র গরম ও লোডশেডিংয়ে কমলগঞ্জ উপজেলার মানুষ কষ্টে জীবন-যাপন করছেন।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জোনাল অফিসের অধীনস্থ লক্ষাধিক গ্রাহক, চা কারখানা ও বিভিন্ন ফ্যাক্টরী সমুহ প্রতিদিন চার, পাঁচ ঘন্টা বিদ্যুৎবিহীন থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছে। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত ১টা ও ভোর রাতে বিদ্যুৎ চলে যাওয়ার ঘন্টা দুই এক পর আসে। এভাবে উপজেলার বিভিন্ন এলাকায় চলছে লোডশেডিং। উপজেলার অনেক এলাকায় ভোর বেলায় বিদ্যুৎ থাকে না। সন্ধ্যায় বিদ্যুৎ এলেও কিছুক্ষণ পর আবার চলে যাওয়ায় অতিষ্ঠ বিভিন্ন বাজারের ব্যবসায়ী ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের অবিভাবক। এছাড়াও ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বিভিন্ন এলাকার মানুষ।
উপজেলার পতনঊষার ইউনিয়নের শাহিদ আলী বলেন, বিদ্যুতের লোডশেডিংয়ের ফলে আমরা অনেক কষ্টে জীবন জাপান করছি। সারাদিন কাজ করার পর বাড়িতে গেলে বিদ্যুৎ আসা যাওয়া করে। প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা বিদ্যুৎ থাকেনা।
উপজেলার শমশেরনগরের আমির আলী বলেন, বিদ্যুতের লোডশেডিংয়ের ফলে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আমার মতো ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন সন্ধ্যার পরে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে দোকান বন্ধ করে বাড়িতে চলে আসতে হয়। কারণ অতিরিক্ত গরমে বাজারে মানুষ আসেনা।
উপজেলার বিভিন্ন শিক্ষার্থীর অবিভাবকদের সাথে কথা বললে তারা জানান, প্রতিদিন সন্ধ্যার পর বিদ্যুৎ না থাকায় আমাদের বাচ্চাদের লেখা পড়ায় মারাত্মক ক্ষতি হচ্ছে। এমনিতেই করোনার কারণে শিক্ষার্থীদের পড়ালেখায় মনযোগ নেই তার উপর পল্লী বিদ্যুৎ এর লোডশেডিং।
এ ব্যাপারে মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোলাম ফারুক মীর বলেন, সিলেট বিভাগীয় অফিসে একটি পাওয়ার স্টেশন নষ্ট হওয়ার কারণে এই সমস্যা হচ্ছে। দুই একদিনের মধ্যে সমস্যা সমাধান হবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/অক্টোবর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে