editor

প্রকাশিত: 2:20 PM, September 12, 2021

শাহ আব্দুল করিমের প্রয়াণের এক যুগ

শাহ আব্দুল করিমের প্রয়াণের এক যুগ

নিজস্ব প্রতিবেদক
বাউল সম্রাট হিসেবে পরিচিত সঙ্গীত সাধক শাহ্ আব্দুল করিমের ১২তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। ১২ বছর আগে এই দিনে সিলেটের একটি হাসপাতালে মারা যান তিনি।

কিংবদন্তিতুল্য এই বাউল স্বশরীরে না থাকলেও তার গান ও সুরধারা কোটি কোটি তরুণসহ সকল স্তরের মানুষের মন ছুঁয়ে যায়।

তার ১২ তম মৃতুবার্ষিকী উপলক্ষে বাউলের সুনামগঞ্জের দিরাই উপজেলার উজান ধলের গ্রামের বাড়িতে দুপুরে মিলাদ মাহ্ফিল্, রাতে সীমিত পরিসরে বসবে বাউল আসর। দেশ-বিদেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অনলাইনে পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করেছে।

শাহ আব্দুল করিম স্বাধীনতা পূর্ব আন্দোলন-সংগ্রামে তিনি গণসঙ্গীত পরিবেশনের মাধ্যমে গণজোয়ার সৃষ্টি করেছেন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনকে সামনে রেখে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমুখ মুসলিম লীগের বিরুদ্ধে যখন বৃহত্তর সিলেটে গণসংযোগে আসতেন তখন তাঁদের সফর সঙ্গী হতেন শাহ আবদুল করিম। ১৯৫৫ সালে সিলেটের ঐতিহাসিক রেজিষ্ট্রি ময়দানে প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দীর সিলেট আগমন উপলক্ষ্যে জনসভায় শাহ আবদুল করিম গণসঙ্গীত গেয়েছিলেন।

১৯৫৭ সালে ঐতিহাসিক কাগমারী সম্মেলনে শাহ আবদুল করিমের গান শুনে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তার পিঠ চাপড়ে বলেছিলেন,‘তুমি ভবিষ্যতে গণমানুষের মহান শিল্পী হবে’। সেদিন গণসঙ্গীতে মুগ্ধ হয়ে ভাসানী ১৮৫ টাকা পুরষ্কার প্রদান করেন। ১৯৬৭ সালে সুনামগঞ্জে এক জনসভায় শেখ মুজিবুর রহমান আবদুল করিম সংগীত শুনে তাকে ১১০০ টাকা দিয়ে বলেছিলেন ‘আমি যতই করিম ভাইকে দেখছি ততই মুগ্ধ হচ্ছি। এ দেশের উন্নয়নে আপনারমতো গুণী শিল্পীর প্রয়োজন অনেক’। পরে ১৯৬৯ সালে আবারো সুনামগঞ্জে বঙ্গবন্ধুর সভামঞ্চে শাহ আবদুল করিম গণসঙ্গীত পরিবেশন করেন। গণসঙ্গীত শুনে আবেগে আপ্লুত হয়ে বঙ্গবন্ধু মাইকে দাড়িয়ে বলেছিলেন ‘শেখ মুজিব বেঁচে থাকলে করিম ভাইও বাঁচবে” এসময় তিনি শাহ আবদুল করিমকে পাঁচশত টাকা উপহার দেন।

বাউল সম্রাট শাহ আবদুল করিম তার উজান ধল গ্রামে নিজ বাড়িতে ‘শাহ আবদুল করিম সংগীতালয়’ প্রতিষ্ঠা করেন। তাঁর রচিত ভাটিয়ালী, মুর্শিদী, দেহতত্ত্ব, গণসঙ্গীত ইত্যাদি অসংখ্য গান দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ধল গ্রামে জন্ম নেয়া সৃজনশীল সৃষ্টি কর্মের উজ্জল নক্ষত্র, অসাধারণ প্রতিভার অধিকারী বাউল সম্রাট শাহ আবদুল করিম ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর সিলেট শহরে একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেন।

অসংখ্য গণজাগরণের গানের রচয়িতা শাহ্ আব্দুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি দিরাই উপজেলার তাড়ল ইউননিয়নের উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। সমাজ পরিবর্তনের স্বাপ্নিক বাউল ছিলেন শাহ্ আব্দুল করিম। আমৃত্যু তিনি উজানধল গ্রামেই ছিলেন। অত্যন্ত সহজ-সরল জীবন যাপন করতেন তিনি। গানে-গানে অর্ধ শতাব্দিরও বেশী লড়াই করেছেন ধর্মান্ধদের বিরুদ্ধে। এজন্য মৌলবাদীদের দ্বারা নানা লাঞ্চনারও শিকার হয়েছিলেন তিনি। ২০০১ সালে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা একুশে পদক পান ক্ষণজন্মা এ বাউল। প্রতি বছরের মতো এবারও গণ-মানুষের প্রিয় এই বাউলের মৃত্যুবার্ষিকীকে ঘিরে তাঁর ভক্ত বাউলরা সমবেত হবেন তাঁর বাড়িতে।

সুনামগঞ্জের বিশিষ্ট সংগীত শিল্পী দেবদাস চৌধুরী রঞ্জন বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা বাউল সম্রাট আব্দুল করিমের নামে একটি একাডেমি স্থাপনের জন্য জোর দাবি জানিয়েছে আসছি। কিন্তু আমাদের দাবি বাস্তবায়নে আলোর মুখ দেখছে না।’

শাহ আব্দুল করিম পরিষদের সভাপতি ও তার ছেলে বাউল শাহ নূর জালাল বলেন,‘ দুঃখজনক হলেও সত্য আজ পর্যন্ত বাবার নামে দিরাইয়ে একটি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেনি। বাবার নামে একটি একাডেমি গড়ার জন্য অনেকবার আলোচনা হয়েছে। চিঠি চালাচালি হয়েছে কিন্তু এখনও জায়গা নির্ধারণ করা হয়নি।

বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ আমাদের বাড়িতে দুপুরে মিলাদ মাহ্ফিল হবে। বিভিন্ন এলাকার বাউল ভক্ত আসবেন। রাতে বাউল আসর বসবে। বড় কোন কর্মসূচির হাতে নেওয়া হয়নি।’

সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন বললেন,‘ বাউল সম্রাট আব্দুল করিম ছিলেন বাঙালি জাতির একটি অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তিনি শুধু প্রেমের গানই লেখেননি তিনি গরিব-দুঃখি মানুষের সাথে ছিলেন। প্রতি বছরের ন্যায় এবারও মৃৃত্যুবার্ষিকী পালন করা হবে। তাঁর নামে একটি একাডেমি স্থাপনের কাজ চলছে। জমি নির্ধারণ প্রক্রিয়াধীন আছে। আমরা আশা করছি শিঘ্রই শাহ আব্দুল করিম একাডেমির কাজ শুরু করতে পারব।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১২/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে