editor
প্রকাশিত: 8:52 PM, October 16, 2021
অনলাইন ডেস্ক
বাহুবলী’ সিনেমা খ্যাত অভিনেতা প্রভাস। বর্তমানে বেশকিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। এরইমধ্যে প্রভাস তার ২৫তম চলচ্চিত্রের ঘোষণা দিয়েছেন। ‘স্পিরিট’ শিরোনামের এ সিনেমা পরিচালনা করবেন সন্দ্বীপ রেড্ডি ভাংগার। নতুন খবর হলো এ সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করবেন কারিনা কাপুর খান। পরিচালক সন্দ্বীপ রেড্ডি কারিনা কাপুরকে এ সিনেমার চিত্রনাট্য দিয়েছেন। চিত্রনাট্য পড়ে এ নায়িকা সিনেমাটিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তারা।
সিনেমাটির জন্য প্রভাস পরিচালকের প্রথম পছন্দ ছিল না। প্রথমে রাম চরণের কাছে প্রত্যাখ্যান হওয়ার পর পরিচালক প্রস্তাব দেন মহেশ বাবু ও আল্লু অর্জুনকে। তারাও এ সিনেমায় কাজ করতে অনাগ্রহ প্রকাশ করেন। সর্বশেষ প্রভাসকে প্রস্তাব দিলে কাজটি করতে সম্মতি জানান এই অভিনেতা।
এদিকে মুক্তির অপেক্ষায় প্রভাসের ‘রাধে শ্যাম’। এরপর ওম রাউত পরিচালিত তার ‘আদিপুরুষ’ সিনেমার মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২২ সালের আগস্টে। এদিকে কারিনার পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’।
হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক এটি। এতে আমির খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। প্রভাসের সঙ্গে নতুন ছবিতে অভিনয় বিষয়ে কারিনা বলেন, ছবিটি নিয়ে উচ্ছ্বসিত আমি। খুব ভালো কিছু হবে আশা করছি।
ডিএসএস/১৬/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন