editor
প্রকাশিত: 1:15 PM, October 21, 2021
নিজস্ব প্রতিবেদক
কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় নাদিয়া মজুমদার (১৭) নামের এক কিশোরী নিহত হয়েছেন। দেশটির সময় মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে টরন্টোর বার্চমাউন্ট-ড্যানফোর্থ রোডে এই দুর্ঘটনা ঘটে। নাদিয়ার গ্রামের বাড়ি সিলেটে।
জানা যায়, বার্চমাউন্ট-ড্যানফোর্থ রোডে সিগন্যাল পার হওয়ার সময় একটি মিনি ভ্যান নাদিয়াকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ৪০ বছর বয়সী ভ্যানচালক ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন।
১৭ বছর বয়সী নাদিয়া বার্চমাউন্ট কলেজিয়েট স্কুলের ১২ গ্রেডের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম সুমন মজুমদার।
স্থানীয় সময় বৃহস্পতিবার বাদ জোহর টরন্টোস্থ মসজিদ আল-আবেদীন, ইসলামিক রিসার্চ সেন্টারে নাদিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ রিচমন্ড হিলে দাফন করা হয়।
এদিকে, নাদিয়ার মৃত্যুর খবরে টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
কানাডাপ্রবাসী সাংবাদিক, নতুনদেশ-এর প্রধান সম্পাদক ও প্রকাশক শওগাত আলী সাগর এক ফেসবুক পোস্টে লিখেছেন, “কাল (পরশু) রাতে যখন খবরটা শুনি, বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছিলো। বার বার কেবল মনে হচ্ছিলো- আমার মেয়ে বর্ণমালাও তো গ্রেড টুয়েলভে পড়ে। বর্ণমালাও তো পাবলিক ট্রান্সপোর্টে স্কুলে যায়! আহা! নাদিয়া! আহা!
বার্চমাউন্ট কলেজিয়েট স্কুলের গ্রেড টুয়েলভ এর ছাত্রী নাদিয়া মজুমদার। স্কুল থেকে বাসায় ফেরার পথে বার্চমাউন্ট-ডেনফোর্থ ইন্টারসেকশনে গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হয়ে আমাদের ছেড়ে চলে গেছে নাদিয়া। বাংলাদেশি বাবা-মায়ের একমাত্র সন্তান নাদিয়া, আহা!
নাদিয়াতো নিয়ম মেনে ক্রসিং দিয়েই রাস্তা পার হচ্ছিলো। লেফট টার্ন নেয়া গাড়িটা তাঁকে দেখলো না কীভাবে! দিনেদুপুরে কীভাবে এমন দুর্ঘটনা ঘটে! নাদিয়ার অকাল মৃত্যুর শোক টরন্টোর বাঙালি কমিউনিটিই সইতে পারছে না। তাঁর বাবা-মা কীভাবে সইবেন! কীভাবে!”
ডিএসএস/২১/অক্টোবর/২০২১/রেদওয়ান
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী