editor
প্রকাশিত: 8:26 PM, September 14, 2021
অনলাইন ডেস্ক
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা ধরনের সমস্যা জেঁকে বসে শরীরে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে বয়স ৪০ বছর পার হওয়ার পরই বার্ধক্য জেঁকে বসে। কারণ উন্নয়নশীল দেশগুলোতে নারী-পুরুষের জীবন সংগ্রামটা একটু বেশি।
৪০-এর পর কীভাবে সুস্থ থাকা যায় সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। বিভিন্ন চিকিৎসক, পুষ্টিবিদ ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা ৪০ পেরোলে কীভাবে স্বাস্থ্য ঠিক রাখা যায় সে বিষয়ে পরামর্শ দিয়েছেন।
১. রক্তে শর্করা নিয়ন্ত্রণ
বয়স ৪০ পার হলেও নিজেকে স্বাস্থ্যকর রাখার চাবিকাঠি হিসেবে কাজ করতে পারে আপনার রক্তের শর্করা নিয়ন্ত্রণ। তাই এ সময়ে রক্তে শর্করার ভারসাম্য নিয়ন্ত্রণে সতর্ক থাকুন।
২. ক্যাফেইন নিয়ন্ত্রণ
ক্যফেইন কম গ্রহণ করার কথা অনেক বিশেষজ্ঞ বলে থাকেন। বিশেষ করে ৪০ পার হলে এটি নিয়ন্ত্রণ করা আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ এটির বেশি পরিমাণে গ্রহণ আপনার অনিদ্রা ও বিরক্তি বাড়িয়ে দিতে পারে, যা আপনার শরীরকে ক্লান্ত রাখতে পারে।
৩. ঘুমের সময়সূচি
বয়স বাড়তে থাকার সঙ্গে ঘুমের প্রয়োজনীয়তা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে ৪০ বছরের পর প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমানো অনেক গুরুত্বপূর্ণ। আর এটি একটি নিয়মিত রুটিন করে করা উচিত।
৪. সকালের নাস্তায় নিয়ম
নিয়মিত সকালে ঘুম থেকে উঠার এক ঘণ্টার মধ্যে সকালের নাস্তা করা উচিত। আর বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খাবারের সময়ের রুটিন করা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া প্রতি ৪-৬ ঘণ্টার বেশি খাবার না খেয়ে থাকা উচিত নয়।
৫. ক্যালোরিযুক্ত খাবার নিয়ন্ত্রণ
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরের যেসব পরিবর্তন আসে তার মধ্যে অন্যতম হচ্ছে ক্যালোরির প্রতিক্রিয়া। ক্যালোরিযুক্ত খাবার বা পানীয় আমাদের পেট ভরাতে বাধা দেয়। তাই এ সময়ে ক্যালোরি গ্রহণে নিয়ন্ত্রণ আনতে হবে।
৬. খাবারে প্রোটিন রাখুন
প্রতি খাবারে অন্তত ২০-৩০ গ্রাম প্রোটিনযুক্ত খাবার রাখতে হবে। এটি আপনার শরীরে পুষ্টি সরবরাহ করতে এবং মাংশপেশি বজায় রাখতে সহায়তা করবে। আর বয়স ৪০ পেরোলে খাবারে প্রোটিন অংশ রাখা অনেক গুরুত্বপূর্ণ।
৭. পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খান
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খাওয়া অনেক গুরুত্বপূর্ণ। কারণ এ সময় এটি ত্বকের ক্ষতি ও নিদিষ্ট কিছু ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। ডেনভারভিত্তিক আরডি, সার্টিফাইড ডায়াবেটিস শিক্ষাবিদ এবং একাডেমি অফ নিউট্রিশন অ্যান্ড ডায়াটিক্সের জাতীয় মুখপাত্র জেসিকা ক্র্যান্ডাল বলেন, বয়স বাড়লে জয়েন্ট ব্যথা হয়। তাই এটি দূর করতে ফল, সবজি, বাদাম এবং মটরশুটির মতো খাবার থেকে ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত করা যেতে পারে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৪/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে