editor
প্রকাশিত: 4:55 PM, November 2, 2021
অনলাইন ডেস্ক
সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অভিনয় করে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।
প্রথম বাংলাদেশি অভিনেত্রী হিসেবে হেঁটেছেন কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায়।
আন্তর্জাতিকভাবে প্রশংসিত এই অভিনেত্রী জানালেন, তার এই পথচলা এতোটা সুখকর ছিল না। হতাশা ও কষ্ট থেকে দুইবার তিনি আত্মহননের পথ বেছে নিতে চেয়েছিলেন। কিন্তু একমাত্র মেয়ের জন্যই বাঁধন ফিরে এসেছেন বারবার!
এক সাক্ষাৎকারে জীবনের এমন চরম বাস্তবতার কথা টেনে এই অভিনেত্রী বলেন, আমি পারিবারিক সহিংসতার শিকার হয়েছিলাম। ২০০৫ সালের দিকে দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলাম।
তিনি আরও জানান, ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা তার জীবনের সংজ্ঞা পাল্টে দিয়েছে। সেখান থেকে তিনি অনেক সাপোর্ট পেয়েছেন। নতুন করে বাঁচার অনুপ্রেরণা পেয়েছেন।
বাঁধনের ভাষ্যে, আমার মেয়ে আমাকে হেরে যেতে দেখছে না, এটাই সবচেয়ে বড় অর্জন। আমার আশপাশের নারীরা যারা বন্দিদশা থেকে মুক্তি পেতে চায়, অনেকেই বলেন, আপু আপনি যখন কিছু অর্জন করেন, মনে হয় আমরা অর্জন করছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।
কান চলচ্চিত্র উৎসব মাতানো বাঁধনের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ ১২ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। বিশ্বের মোট ১৩টি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে। এই সিনেমা নিয়ে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় দু’দুটি প্রশ্নও এসেছে ।
এদিকে ‘রেহানা মরিয়ম নুর’ সিনেমার সফলতার রেশ না কাটতেই বাঁধন ছুটে গিয়েছিলেন মুম্বাই। বলিউডের নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া‘ সিনেমার শুটিং সেরে সম্প্রতি ঢাকায় ফিরেছেন তিনি। ফিরেই নিজের জীবনের নানাদিক নিয়ে কথা বলেন এই তারকা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন