editor
প্রকাশিত: 12:58 PM, October 19, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেছেন, জাতির পিতা সব সময় অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। সংবিধান থেকে শুরু করে বাস্তব জীবনেও তিনি এর প্রতিফলন ঘটিয়েছেন। এদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই মানুষ। তাই বঙ্গবন্ধুর বাংলাদেশে কোন ধরণের সাম্প্রদায়িকতার স্থান নেই।
তিনি বলেন, যারা ধর্মীয় গুড়ামি নিয়ে সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালায়, আগুন দেয়, এরা মানুষ নয়। তারা সন্ত্রাস। আর সন্ত্রাসের কোন জাত নেই, ধর্ম নেই। তাই সাম্প্রদায়িক সন্ত্রাসীদের রুখে দিতে যুবলীগ সব সময় প্রস্তুত রয়েছে।
আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় সিলেট জেলা যুবলীগের উদ্যোগে ‘সাম্প্রদায়িক সন্ত্রাস: রুখে দাও বাংলাদেশ’ এ স্লোগানে শান্তি ও সম্প্রীতির র্যালীতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সমাবেশ ও র্যালী পরিচালনা করেন সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ।
এসময় তিনি বলেন, আমরাতো এমন বাংলাদেশ চাইনি। একটি শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ চাই। যেখানে থাকবে না কোন হানাহানি, মানুষ তার ঘরে শান্তিতে ঘুমাতে পারবে। কিন্তু একটি সন্ত্রাসী গোষ্ঠী এই দেশটাকে উশৃঙ্খল বানাতে চাইছে। যা কোনদিনই সম্ভব নয়। তিনি বলেন, যুবলীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হতে, যাতে সিলেটে কোন ধরণের সাম্প্রদায়িকতা দেখা না যায়।
র্যালীতে সিলেট জেলা যুবলীগের আওতাধীন বিভিন্ন উপজেলা ইউনিয়ন ও স্থানীয় প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ডিএসএস/১৯/অক্টোবর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক