editor
প্রকাশিত: 7:34 PM, October 27, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে প্রথমবারের মত ‘জাতীয় সীরাত সম্মেলন সিলেট ২০২১’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার আমান উল্লাহ কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। চ্যারিটি সংস্থা আল খায়ের ফাউন্ডেশন ও লন্ডনের ইকরা টিভি গ্রুপের উদ্যোগে এবং সিলেটের প্রথম উচ্চতর গবেষণামূলক স্বতন্ত্র দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট-এর সার্বিক ব্যবস্থাপনায় সম্মেলন আয়োজন করা হয়েছে।
বুধবার দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানিয়েছেন, জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক, মাওলানা মুফতি আবদুল মুনতাকিম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান এই উন্নত বিশ্বেও সমগ্র মানবজাতী অশান্তি, অনিয়ম, বিশৃঙ্খলা, দুর্নীতি ও নানাবিধ সমস্যায় জর্জরিত। এ অবস্থায় ন্যায় প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে শান্তি ও নিরাপত্তার পরিবেশ তৈরির জন্য ইতিবাচক চেষ্টা ও ভূমিকা পালনের প্রয়োজন অনেক বেশি।’
তিনি আরও বলেন, ‘সংঘাতময় পৃথিবীতে, অশান্তরাষ্ট্রে, নৈরাজ্যকর সমাজে, সংঘাতময় পরিবারে এবং মানুষের নিরাপত্তাহীন জীবনে শান্তি ও মুক্তির বিপ্লব ঘটাতে হলে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ ও নীতিমালার অনুসরণ অপরিহার্য। তাই, এ সীরাত সম্মেলনের মাধ্যমে আমাদের মুসলিম সমাজের সর্বস্তরে ইতিবাচক প্রভাব ফেলবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের বিভাগীয় প্রধান (আরবী ভাষা ও সাহিত্য) মাওলানা শায়খ বদরুদ্দীন বিন ইসহাক আল মাদানী, জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের শিক্ষা বিভাগীয় প্রধান মাওলানা আব্দুল মুকতাদির, ব্রাদার মকবুল আহমদ প্রমুখ।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর