editor

প্রকাশিত: 8:23 PM, September 11, 2021

সিলেট সফরের মধ্য দিয়ে রাজনীতির নতুন লক্ষে যাত্রা শুরু করছি : বিদিশা এরশাদ

সিলেট সফরের মধ্য দিয়ে রাজনীতির নতুন লক্ষে যাত্রা শুরু করছি : বিদিশা এরশাদ

সিলেট সফরের মধ্য দিয়ে রাজনীতির নতুন লক্ষে যাত্রা শুরু করছি : বিদিশা এরশাদ

4

নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টি পুনর্গঠনে পাটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদ ঘোষিত জাতীয় পাটির কো-চেয়ারম্যান বিদিশা এরশাদ বলেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ মানুষের কল্যানের জন্য রাজনীতি করেছেন। তাঁর আর্দশকে সামনে রেখে সকলকে কাজ করতে হবে।

তিনি সিলেটকে এরশাদের দ্বিতীয় বাড়ি উল্লেখ করে বলেন, এরশাদ সিলেটকে নিয়ে সবসময় ভাবতেন।সিলেটের উন্নয়নে তিনি আগ্রহী ছিলেন সর্বদা। তিনি সুযোগ পেলে পূণ্যভুমি সিলেটে আসতেন। আপনাদের সহায়তা পেলে জাতীয় পার্টি সিলেটবাসীর কল্যানে কাজ করবে। তিনি আরো বলেন, ‘সিলেটের মানুষ যেভাবে আমাকে সম্মান দিয়েছেন, তাতে আমি ভীষণ আবেগাপ্লুত। আমিও এরশাদের মতো সিলেটকে নিজের দ্বিতীয় বাড়ি করে নিতে চাই। তিনি বলেন, ‘সিলেট সফরের মধ্য দিয়ে রাজনীতির নতুন পথে নতুন লক্ষে যাত্রা শুরু করছি। প্রাথমিকভাবে বিভাগীয় শহর সফরের সিদ্ধান্ত নিয়েছি। পূণ্যভুমি সিলেট থেকেই হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হচ্ছে আমাদের বিভাগীয় পর্যায়ের কার্যক্রম। সকলের দোয়ায় আমরা সফল হবো।’তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের গেইটে আজ শনিবার দুপুরে তাঁকে দেওয়া অভ্যর্থনায় বক্তব্য কালে এসব কথা বলেন। তিনি দুপুরে বিমান যোগে সিলেট পৌছলে বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জের গেইটে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

6

জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট সুয়েব আহমদের সভাপতিত্বে মহানগর সভাপতি এডভোকেট আবু সালেহ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, পার্টির ভারপ্রাপ্ত মহা সচিব কাজী মামুন উর রশীদ, কেন্দ্রীয় সদস্য মেজর (অব:) শিকদার আনিসুর রহমান, এডভোকেট কাজী রুবায়েদ হাসান, আক্তার হোসেন, ডা: নাফিস মাহবুব, মহানগর সেক্রেটারী এডভোকেট কবির আহমদ, আয়কর আইনজীবি জিয়াউর রহমান প্রমুখ।

পরে বিদিশা এরশাদ হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতে যান। সেখানে যোহরের নামাজ আদায় ও কোরআন শরিফ পাঠ করার পর মাজারে শিরণি বিতরণ করেন। এরপর দরগাহ গেইটস্থ একটি হোটেলে বিশ্রাম করেন এবং হোটেলে অবস্থানকালে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতিবিনিময় করেন। মতিবিনিময়কালে তিনি বলেন, ‘দল পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবেই আমার এই সফর। আপনারা জানেন, জাতীয় পাটির অবস্থা এখন ভালো নেই। সরকারের সঙ্গে ভালো সমন্বয়ও নেই। সমন্বয় থাকলে সিলেট-৩ আসনে জাতীয় পাটির প্রার্থী আতিকুর রহমান আতিক আরও ভোট পেতেন এবং এরশাদের লাঙ্গল মার্কা বিজয় লাভ করতো।’ তিনি বলেন সরকারের সাথে সমন্বয় রাখতে হবে এবং সমালোচনা না করে কাজে উৎসাহ দিতে হবে।

8

পরে বিদিশা এরশাদ হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত ও শিরনী বিতরণ করেন। তিনি রাত ৮টা ২০ মিনিটে বিমানযোগে তিনি ঢাকায় ফিরবেন।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

8

https://www.instagram.com/sylhetersomoy/

7

ডিএসএস/১১/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

4 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

5 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

2 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

8 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)

1
7