editor

প্রকাশিত: 7:10 PM, October 21, 2021

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সিলেটে সামাজিক আন্দোলনের অভূতপূর্ব কর্মসূচী

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সিলেটে সামাজিক আন্দোলনের অভূতপূর্ব কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক
এক অভূতপূর্ব দৃশ্য দেখলো সিলেট। সবার চোখ কালো কাপড়ে বাঁধা। আবক্ষ অনাবৃত। বুকে প্লে-কার্ড। তাতে লেখা রয়েছে ‘আমাকে নাও, বাংলাদেশ দাও’। ২০২১ খ্রিস্টাব্দে ২১ টি প্রাণের বিনিময়ে ২১ কোটি মানুষের বাসযোগ্য স্বদেশ এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই-এই বার্তা তাদের। কুমিল্লা কা-কে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এই বার্তা ছড়িয়ে দিতেই বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল ২ টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে জড়ো হন তাঁরা। সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা শাখার ২১ জন সদস্য আয়োজন করে অনশন কর্মসূচীর। অভূতপূর্ব এই কর্মসূচীর প্রতি একাত্বতা প্রকাশ করেন সিলেটের মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা আহবায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট সাংস্কৃতিক জন এনামুল মুনীরের সভাপতিত্বে ও আনন্দ স্টেশন সিলেটের সমন্বয়ক সন্দীপন শুভ এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কর্মসূচীর সমন্বয়ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা সদস্য সচিব দেবব্রত রায় দিপন।

কর্মসূচীর সমন্বয়ক দেবব্রত রায় দিপন বলেন, ২১ কোটির দেশকে মুক্তিযুদ্ধের বাংলাদেশে ফিরিয়ে নিতে ২১ অক্টোবর অনশন কর্মসূচীতে যোগ দিয়ে ২১ জন। সাম্প্রদায়িক এই হামলাকে তিনি পরিকল্পিত উল্লেখ করে বলেন, এই তা-ব যজ্ঞের মাধ্যমে দেশকে বিবস্ত্র করার মিশন হাতে নিয়েছে এশটি চক্র। মায়ের বিবস্ত্র রূপ কোনো সন্তান চোখে দেখতে পারে না। তাই চোখ বেঁধে এই কর্মসূচীতে অংশ নিতে দেশমাতৃকার যে সকল সন্তান পাশে দাঁড়িয়েছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।

বিজিত চৌধুরী বলেন, আওয়ামী লীগ যখনই এদেশের রাষ্ট্রক্ষমতায়, তখনই ওঁৎ পেতে থাকা একটি গোষ্ঠী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এরা সুকৌশলে দেশকে অস্থিতিশীল করার মিশন হাতে নেয়। যার ধারাবাহিকতায় নির্বাচন কালীন এবং পূজোর সময়ে সাম্প্রদায়িক হামলার মাধ্যমে লুটপাটে অংশ গ্রহণ করে। তিনি বলেন, দেশের চিহ্নিত এই ষড়যন্ত্রীকারীদের বিরুদ্ধে সকলকে সজাগ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে রক্ষা করতে হবে।

সভায় কর্মসূচীর প্রতি একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, ডা.রসময় ভট্টাচার্য,ঐক্য ন্যাপ সিলেট জেলা সদস্য ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বাংলাদেশ যুব মৈত্রি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিমাংশু মিত্র, জয়বাংলা সাহিত্য পরিষদ সিলেট জেলা সভাপতি অজিত রায় ভজন, সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল হোসেন,কবি শ্যামল কান্তি সোম,অধ্যাপক জান্নাত আরা খান পান্না, প্রভাষক মিহির মোহন, শিক্ষক হিমেল রায়, বি পি দেব শুভ, সাবেক স্বাস্থ্যকর্মী দীপালী রায়, নারী উদ্যোক্তা ও সংগঠক পপি দে, সেন্টুরঞ্জন কর,কবি অজয় বৈদ্য অন্তর, উদয়ন দাস পুরকায়স্থ, শিল্পী জেবেল রেজা, এডভোকেট তমাল চন্দ্র নাথ, দেবশ্রী পরমা, দেবদ্যুতি প্রণমী ও ছোট্টো সোনামনি দীপান্বিতা দীপা।

এদিকে, কর্মসূচীর এক পর্যায়ে সকাল থেকে অনশনে থাকা সাংবাদিক দেবব্রত রায় দিপনের ৬ বছরের মেয়ে দীপান্বিতা দীপার মুখে জুস দিয়ে অনশন কর্মসূচী আপাতত স্থগিত করেন।

ডিএসএস/২১/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর