editor

প্রকাশিত: 9:32 PM, March 10, 2022

সিলেট-৩ আসনের প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী শুক্রবার

সিলেট-৩ আসনের প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী শুক্রবার

সিলেট-৩ আসনের প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী শুক্রবার।

দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেট ৩ আসনের প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামী ১১ই মার্চ শুক্রবার। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যাগে পৃথক পৃথক ভাবে শোকসভা ও দোয়া ও মিলাদ মাহফিল ,খতমে কুরআন,শিরনী বিতরণ সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির পরিবারের পক্ষ থেকে আগামী ১১ই মার্চ শুক্রবার বাদ ফজর থেকে ফেঞ্চুগঞ্জের নুরপুর হস্ত দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদে খতমে কুরআন,বাদ জুম্মা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল, কবর জিয়ারত ,মসজিদে দোয়া মাহফিল শেষে প্যাকেট শিরনী বিতরণ। বাদ আছর ফেঞ্চুগঞ্জ বাজার জামে মসজিদে এমপি হাবিবুর রহমান হাবিবের উদ্যাগে দোয়া মাহফিল, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের উদ্যাগে ১১ই মার্চ বাদ মাগরিব কদমতলী পয়েন্ট জামে মসজিদে দোয়া মাহফিল, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে ফেঞ্চুগঞ্জ বাজার হস্ত আকুল শাহ শপিং সেন্টার অফিসে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ১২ই মার্চ শনিবার মরহুমের পরিবারের পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলার সকল এতিমখানা ও মাদরাসা বডিংয়ে শিরনী বিতরণ। ১৩ই মার্চ রবিবার দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলার সকল এতিমখানা ও মাদরাসা বডিংয়ে শিরনী বিতরণ করা হবে। ১৪ই মার্চ সোমবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যাগে ফেঞ্চুগঞ্জ বাজার হস্ত মাহমুদ উস সামাদ চৌধুরী রিভার ভিউ প্রাঙ্গনে মাহমুদ উস সামাদ চৌধুরীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল পরে প্যাকেট শিরনী বিতরণ করা হবে।
এছাড়া প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর স্মরণে ১২ই মার্চ শনিবার বাদ যোহর দক্ষিণ সুরমার কলাবাগান লতিফিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসায় ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল,১২ই মার্চ দক্ষিণ সুরমার কুছাই ইউনিয়নের শাহ আলী রাজা’র পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল।১৩ই মার্চ দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের পরগনা বাজারে পাঞ্জেখানা মসজিদে পরগনা বাজার আঞ্চলিক আওয়ামী লীগের উদ্যাগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর ছোট ভাই লন্ডন থেকে প্রচারিত বাংলা চ্যানেল চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি,ভাতিজা লন্ডন প্রবাসী সাকিব উস সামাদ চৌধুরী ও ভাগিনা আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা জুনেদ আহমদ চৌধুরী দেশে অবস্থান করে মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী যথাযথ ভাবে পালনের জন্য প্রয়োজনেও উদ্যাগ নিয়েছেন।
এদিকে মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট ৩ নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীদের উদ্যাগে ও বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে
উল্লেখ্য: ২০২১ সালে ১১ই মার্চ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি করোনায় আক্রান্ত হয়ে ঢাকা হস্ত ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মাহমুদ উস সামাদ চৌধুরী ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন।তিনি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,শেখ রাসেল শিশু কিশোর পরিষদের মহাসচিব, প্যানেল স্পিকার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য,প্রবাসী কল্যাণ ও বৈদিশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য ও ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন